আফগানদের কাছে হেরে শেষ চারে যাওয়া কঠিন হল অজিদের

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার অস্ট্রেলিয়াকে ২১ রানে হারাল আফগানিস্তান। আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়ে গেল অস্ট্রেলিয়ার। পরের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে হবে প্যাট কামিন্সদের। সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা হতে গেলে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে জিততেই হবে।

গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলে এখন শীর্ষস্থানে রয়েছে ভারত। রোহিত শর্মাদের এখন রয়েছে ৪ পয়েন্ট। আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ২। প্যাট কামিন্সদের নেট রান রেট এখন ০.২২৩। অষ্ট্রেলিয়া যদি ভারতের বিরুদ্ধে হেরে যায়, তাহলে অজিদের বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের ২ পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া শেষ চারে চলে যাবে।

অন্যদিকে অস্ট্রেলিয়া যদি ভারতের বিরুদ্ধে জেতে ও আফগানিস্তান যদি বাংলাদেশের বিরুদ্ধে জিতে যায়, তাহলে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৪। সেক্ষেত্রে নেট রান রেটের বিচারে অস্ট্রেলিয়ার ভারতের সঙ্গে শেষ চারে যাওয়ার সম্ভাবনা বেশি। আগামী ২৪ জুন ভারতের বিরুদ্ধে খেলতে নামছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ২৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া শেষ চারে যেতে পারবে কিনা, তা নির্ভর করছে এই দুটি ম্যাচের ওপর।

 

‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি

পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার

কয়লা পাচার মামলায় বুদবুদ থানার প্রাক্তন ওসি সহ মোট ১২ জনকে তলব ইডির

খাস কলকাতায় মেয়েদের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে গড়িয়াহাট থানার পুলিশ

ত্বিশা শর্মার রহস্যমৃত্যুতে নতুন মোড়! সামনে এল চাঞ্চল্যকর ছবি, চাপে তদন্তকারীরা

পঞ্জাবে পথকুকুর সরানোর অভিযান নিয়ে কী বললেন রবিনা টন্ডন?

বাড়িতে বানিয়ে ফেলুন প্রোটিনে ঠাসা চকোলেট মুস, রইল রেসিপি

গরমে স্বস্তি দেবে ঘরে তৈরি এই ৫টি আইসড TEA, রইল সহজ রেসিপি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

কথা রাখলেন ক্রীড়ামন্ত্রী, ভেঙে ফেলা হল যুবভারতীর সামনে থাকা ‘অদ্ভুত মূর্তি’

রাতে চটজলদি কী বানাবেন ভাবছেন? মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন এই রেসিপি

কাশ্মীর নয়, পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলছে আপেল! কীভাবে সম্ভব?