রবিবার বাঁচা-মরার ম্যাচে আমেরিকার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার টি ২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামছে ইংল্যান্ড। সেমিফাইনালে যেতে গেলে এদিনের ম্যাচ জিততেই হবে জস বাটলারদের। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারেবিয়ানরা যদি জিতে যায়, তাহলে সেমিফাইনালে যাওয়া কঠিন হয়ে যাবে গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এদিন বার্বাডোজে ব্রিজটাউনে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এই ম্যাচ ইংল্যান্ড শিবিরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে যেতে হলে এদিন জস বাটলারদের জিততেই হবে। গ্রুপ ২ থেকে এখন প্রতিটি দলেরই বাকি একটি করে ম্যাচ। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২ পয়েন্ট করে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনও পয়ে্ন্ট পায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৫৫ বল বাকি থাকা অবস্থাতেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এদিনের ম্যাচে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারাতে পারে ইংল্যান্ড, তাহলে তারা নেট রান রেটে দক্ষিণ আফ্রিকাকে পেরিয়ে যেতে পারবে।

ইংল্যান্ড যদি বড় ব্যবধানে জিতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, তাহলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে দক্ষিণ আফ্রিকার। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে নেট রানে ইংল্যান্ডের নীচে নামা যাবে না। অন্যদিকে প্রোটিয়ারা যদি ম্যাচ জিতে যায়, তাহলে ৬ পয়েন্ট নিয়ে অনায়াসেই সেমিফাইনালে চলে যাবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ চারে চলে যাবে ইংল্যান্ড। অন্যদিকে জশ বাটলাররা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেও যায়, তাহলেও তাঁদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে।

 

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ