সোমবার বৃষ্টির কারণে অনিশ্চয়তায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার টি ২০ বিশ্বকাপের সুপার এইটে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচ ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে এই ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

সোমবার সেন্ট লুসিয়ায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ হওয়ার কথা। অ্যাকুওয়েদারের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে সেন্ট লুসিয়ায় বৃষ্টি হতে পারে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু। সেইসময় ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সোমবার সকাল ১০টা থেকে তিন ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে বলে খবর। অ্যাকুওয়েদারের তরফে জানানো হয়েছে, দুপুর ২টোর পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। দিনে গড় তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৭ শতাংশ।

উল্লেখ্য, সোমবারের ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ যদি ড্র হয়ে যায়, তাহলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে ৫ ও অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৩। সেক্ষেত্রে ভারতের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও অস্ট্রেলিয়াকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ম্যাচের দিকে। আফগানিস্তান যদি ম্যাচ জিতে যায়, তাহলে আফগানরা শেষ চারে পৌঁছে যাবে।

‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি

পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার

কয়লা পাচার মামলায় বুদবুদ থানার প্রাক্তন ওসি সহ মোট ১২ জনকে নোটিস পাঠাল ইডি

খাস কলকাতায় মেয়েদের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে গড়িয়াহাট থানার পুলিশ

ত্বিশা শর্মার রহস্যমৃত্যুতে নতুন মোড়! সামনে এল চাঞ্চল্যকর ছবি, চাপে তদন্তকারীরা

পঞ্জাবে পথকুকুর সরানোর অভিযান নিয়ে কী বললেন রবিনা টন্ডন?

বাড়িতে বানিয়ে ফেলুন প্রোটিনে ঠাসা চকোলেট মুস, রইল রেসিপি

গরমে স্বস্তি দেবে ঘরে তৈরি এই ৫টি আইসড TEA, রইল সহজ রেসিপি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

কথা রাখলেন ক্রীড়ামন্ত্রী, ভেঙে ফেলা হল যুবভারতীর সামনে থাকা ‘অদ্ভুত মূর্তি’

রাতে চটজলদি কী বানাবেন ভাবছেন? মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন এই রেসিপি

কাশ্মীর নয়, পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলছে আপেল! কীভাবে সম্ভব?