ঢেউচা-পাঁচামিতে জমিদাতা ২৬৫ জনকে পুলিশের চাকরি দিল রাজ্য

যারা পুলিশে চাকরি পেয়েছেন তাঁরা স্বেচ্ছায় জমি দিয়ে বহুদিন আগেই চাকরির আবেদন জানিয়েছিলেন। তাঁদের নথিপত্র যাচাই করে তবেই নিয়োগপত্র দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা রাখল রাজ্য সরকার(West Bengal State Government)। বীরভূম(Birbhum) জেলার সিউড়ি সদর মহকুমার মহম্মদবাজার ব্লকের(Muhammad Bazaar Block) ঢেউচা-পাঁচামি(Deucha Pnachami) কয়লাখনি প্রকল্পে(Coal Mines Project) জন্য জমিদাতা ২৬৫টি পরিবারের ১জন করে সদস্যকে পুলিশে চাকরি দিল রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই সব জমিদাতাদের পরিবারের ১জন করে সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। নিয়োগপত্র পেয়ে খুশি জমিদাতা পরিবারের সদস্যরা। লোকসভা নির্বাচন শেষ হতেই গতি আসতে শুরু করেছে এই কয়লাখনি প্রকল্পের কাজে। কবে থেকে মূল কয়লা উত্তোলন শুরু হবে, তারজন্য মুখিয়ে আছেন জমিদাতারা।  

জেলা প্রশাসন সূত্রের খবর, ২৬৫ জন জমিদাতাকে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়া হয়েছে। গতকালই তাঁরা আসানসোলের সেভেন ব্যাটেলিয়ানে প্রশিক্ষণে যোগ দিতে যান। প্রশাসন সূত্রে খবর, এই নিয়ে প্রায় দেড় হাজার জন জমিদাতার সরকারি চাকরি হল। এছাড়াও মানবিক প্যাকেজের আওতায় তাঁরা প্রত্যেকেই জমির দাম আগেই পেয়ে গিয়েছেন। পাশাপাশি ওই দুই ধাপের মধ্যে থাকা আরও প্রায় ১০০ জনকে Group D পদে নিয়োগ করার তোড়জোড় শুরু হয়েছে। খুব শীঘ্রই তাঁদেরও নিয়োগপত্র তুলে দেওয়া হবে। সবমিলিয়ে প্রকল্পের কাজ শুরুর অনেক আগেই সুষ্ঠুভাবে প্রত্যেকে চাকরি ও জমির দাম পেয়ে যাচ্ছেন। নির্বাচনের জন্য নিয়োগপত্র দেওয়ার কাজ সম্পূর্ণ বন্ধ ছিল।  

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঢেউচা-পাঁচামিতে ওপরের অংশে থাকা পাথর সরানোর কাজ শুরু করার ব্যাপারে আগ্রহী রাজ্য সরকার। এই কাজে আর দেরি করতে চাইছেন না খোদ মুখ্যমন্ত্রী। খুব শীঘ্রই সেসব নিয়ে আলোচনা শুরু হবে। তারপর সরকারি খাস জমি থেকে পাথর উত্তোলন হওয়ার কথা। একই সঙ্গে জানা গিয়েছে যারা পুলিশে চাকরি পেয়েছেন তাঁরা স্বেচ্ছায় জমি দিয়ে বহুদিন আগেই চাকরির আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতে তাঁদের নানা নথিপত্র যাচাই করে তবেই নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকিদের গ্রুপ ডি চাকরিও অতি দ্রুত দেওয়া হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের