পরামর্শক জয়াবর্ধনের পর শ্রীলঙ্কার কোচের দায়িত্ব থেকে পদত্যাগ সিলভারউডের

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়ানডে বিশ্বকাপের পর টি ২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে। একের পর এক ব্যর্থতার পর পদত্যাগের হিড়িক শ্রীলঙ্কান ক্রিকেটে। সম্প্রতি দলের পরামর্শক হিসাবে সরতে হয়েছে মেহেলা জয়াবর্ধনকে। এবার প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন ক্রিস সিলভারউড।

বৃহস্পতিবার শ্রীলঙ্কান ক্রিকেটের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, প্রধান কোচ ক্রিস সিলভারউড চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণেই ইংল্যান্ডের কোচ থাকতে চান না ৪৯ বছর বয়সি এই কোচ। পদত্যাগের বার্তা দিয়ে ইংল্যান্ডের কোচ জানিয়েছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের কোচ হওয়া মানে প্রিয়জনের কাছ থেকে দীর্ঘসময় দূরে থাকা। পরিবারের কাছ থেকে দীর্ঘসময় দূরে থাকার পর ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার বাড়িতে ফেরার সময় এসেছে। আমি পরিবারের কাছে কিছুটা সময় কাটাতে চাই।‘

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে শ্রীলঙ্কার প্রধান কোচ হন সিলভারউড। গত বছর এশিয়া কাপে তাঁর কোচিংয়েই ফাইনাল খেলে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ও বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট সিরিজও জেতে শ্রীলঙ্কা। তবে ওয়ানডে ও টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরমেন্স মোটেও আশানুরূপ ছিল না। এরপরই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন শ্রীলঙ্কার প্রধান কোচ।

 

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম