শনিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে টি ২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু জানা যাচ্ছে, ফাইনাল ম্যাচেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে বারে বারে বিঘ্নিত হয়েছিল।

শনিবার বার্বাডোজে খেলা শুরু হবে স্থানীয় সময় সাড়ে ১০টায়। অ্যাকু ওয়েদারের রিপোর্ট অনুযায়ী, শনিবার খেলার সময় আকাশ মেঘলা থাকবে। খেলার সময় তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আর্দ্রতার পরিমাণ হবে ৭৮ শতাংশ। তাপমাত্রা ৩১ ডিগ্রির সেলসিয়েসের আশেপাশে থাকবে। ম্যাচ চলাকালীন পূর্ব দিক থেকে ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত হাওয়া বইতে পারে। দুপুরের দিকে অবশ্য বৃষ্টির প্রবণতা কমবে। ৪১ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সন্ধ্যার দিকে অবশ্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ৬৬ শতাংশ বৃষ্টি হতে পারে বলে খবর। সন্ধ্যার সময় বৃষ্টি হলে অবশ্য ম্যাচের ওপর কোনও প্রভাব পড়বে না।

ইতিমধ্যে বৃষ্টি মাথায় নিয়েই বার্বাডোজে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। অন্যদিকে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে বার্বাডোজে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা দলটিও। ভারতীয় দল বার্বাডোজে পৌঁছে গেলেও কোনও অনুশীলন করেনি। তবে ফাইনাল ম্যাচে নামার আগে দুটি সাংবাদিক সম্মেলন করা হয় ভারতীয় দলের পক্ষ থেকে। একটি সাংবাদিক সম্মেলন করেন অক্ষয় প্যাটেল, অন্য সাংবাদিক সম্মেলন করেন রাহুল দ্রাবিড়।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম