সালিশি সভায় যুগলকে তালিবানি কায়দায় মারধর, ভিডিও ভাইরাল

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সালিশি সভা ডেকে এক যুগলকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল চোপড়ার এক বাহুবলী নেতার বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তালিবানি কায়দায় সালিশি সভায় যুগলকে মারধর(Taliban-style Beating of a Couple)। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল(Viral Video) হতেই তীব্র অস্বস্তিতে পড়ে গিয়েছে জেলা প্রশাসন। ঘটনাস্থল উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘলগাঁও এলাকা। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রকাশ্যে এক তরুণ ও এক তরুণীকে বাঁশের একগুচ্ছ কঞ্চি দিয়ে মারধর করা হচ্ছে। চারপাশে ভিড় করে আছেন অসংখ্য মানুষ। কিন্তু তাঁরা কেউ এই ঘটনায় কোনও বাধা দেননি। চারিদিকে ঘিরে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে মহিলারাও আছেন। কিন্তু তাঁরাও কেউ কিছু বলছেন না। কার্যত ভিডিওর দৃশ্য বলে দিচ্ছে যুগলকে পাশবিকভাবে মারধরের মর্মান্তিক দৃশ্য রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে অনুভব করছেন সেখানে জমা থাকা এলাকার বাসিন্দারা। আর এই ঘটনা ঘিরেই তীব্র অস্বস্তিতে পড়ে গিয়েছে স্থানীয় প্রশাসন। কেননা অভিযোগ উঠেছে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ওই তরুণ-তরুণী। তার পর গ্রামে সালিশিসভার(Kangaroo Court) আয়োজন করা হয়। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি, যিনি এলাকায় ‘জেসিবি’ নামে পরিচিত তিনিই সেই সভা ডেকেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক যুবতী গ্রামেরই বাসিন্দা। তরুণী বিবাহিত। যে যুবককে ভিডিয়োতে দেখা যাচ্ছে, তাঁর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ওই যুবতীর। গ্রামে বিষয়টি জানাজানি হতেই সালিশি সভা ডাকা হয়। আর তাতে মুখ্য ভূমিকায় নামেন বাহুবলি নেতা ‘জেসিবি’। যাঁকে ভিডিয়োতে ওই যুগলকে মারতেও দেখা যাচ্ছে। তিনি সেই সালিশি সভার নাম দেন ‘ইনসাফ সভা’। অভিযোগ, জেসিবির দাপটে এলাকায় পুলিশ কিংবা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেও মুখ খুলতে নারাজ স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকালের ওই নৃশংস অত্যাচারের পরে সরকারি স্বাস্থ্য কেন্দ্রেও যেতে পারেনি ওই যুবক যুবতী। ওই দু’জনকে আর্থিক জরিমানা করা হয় বলেও অভিযোগ। এলাকায় ওই ধরনের সালিশি সভা কিছুদিন পর পরই হয় বলে খবর। তবে প্রশ্ন উঠছে এধরণের তালিবানি শাসনের অবসান কবে হবে? একই সঙ্গে স্থানীয় প্রশাসনের কাছেও কেনই বা এই ধরনের সালিশি সভা বসানোর খবর থাকে না?

ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানহাইয়ালাল অগ্রবাল জানিয়েছেন, ‘পুলিশ প্রশাসনকে ফোন করে বলছি, বিষয়টা দেখছে। অবিলম্বে ব্যবস্থা নিতে। জেসিবি যেই হোক না কেন। তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। গ্রেফতার করতে হবে।’ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের বক্তব্য, ‘আমি হোয়াটসঅ্যাপে এই ভিডিয়ো দেখেছি। আমি জেসিবি-দের ডেকে পাঠিয়েছি। শুনতে হবে কী হয়েছিল আসলে। এটা নিয়ে তিলকে তাল করছেন কেন?’ বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘বাংলায় এ ধরনের অজস্ত্র ঘটনা ঘটে। কিন্তু অপরাধগুলোকে চেপে দেওয়া হয়। বারাসতের একটি ছেলে বিয়ে করেছিল ভিন ধর্মের মেয়েকে। সে যখন এক বছরের শিশুপুত্রকে দেখতে শ্বশুরবাড়িতে গেল, তাঁকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। ভ্যানচালক তাঁকে তুলি নিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি করান। এখন হাইকোর্টে মামলা চলছে। এই ধরনের ঘটনা ঘটছেই। বিধায়ক তাঁকে চিনবেই। ব্যক্তিগত মানসিকতার কারণে হয়নি।’

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের