বেলিংহামের স্বপ্নের গোলে শেষ আটে ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের এক অসাধারণ গল্প লিখলেন হ্যারি কেইন-জুডে বেলিংহামরা। আর সেই অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখেই রবিবার রাতে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপের শেষ আটে উঠল ইংল্যান্ড। দলের হয়ে দুটি গোল করেছেন হ্যারি কেইন ও জুডে বেলিংহাম। আর স্লোভাকিয়ার হয়ে একমাত্র গোলদাতা ইভান শরাঞ্জ।

চলতি ইউরোর গ্রুপ পর্বে ছন্নছাড়া ফুটবল খেলে সমর্থকদের হতাশ করেছিলেন গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে শুরু করেন ফিল ফোডেনরা। একের পর এক আক্রমণ নিয়ে উঠে এসে স্লোভাকিয়ার রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখেন। তবে রক্ষণদুর্গকে অটুট রাকতে সক্ষম হয়েছিলেন স্লোভাকিয়ার খেলোয়াড়রা। ইংল্যান্ডের আক্রমণকে প্রতিহত করে মাঝেমধ্যেই প্রতি আক্রমণে উঠে এসেছিলেন। ২৫ মিনিটে এমনই এক প্রতি আক্রমণ থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন স্লোভাকিয়ার ইভান শরাঞ্জ। প্রথমার্ধে বহু চেষ্টা করেও গোল শোধ করতে পারেননি সাউথগেটের শিষ্যরা।

১-০ গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডের খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপিয়ে পড়েন। ৫০ মিনিটে স্লোভাকিয়ার রক্ষণ দুর্গকে ভেদ করে জালে বল জড়ান ফিল ফোডেন। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়। ওই গোল বাতিলের পরে বহু চেষ্টা করেও গোল শোধ করতে পারেননি হ্যারি কেইনরা। সবাই যখন ধরে নিয়েছিলেন ইংল্যান্ডের বিদায় নিশ্চিত ঠিক তখনই প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখলেন সাউথগেটের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ইজুরি টাইমের পাঁচ মিনিটে কাইল ওয়াকারের লম্বা থ্রো থেকে বক্সের জটলায় গুয়েহি হেড করেন। সেই বল চলে যায় বক্সের মাঝখানে দাঁড়িয়ে থাকা বেলিংহামের কাছে। আর অবিশ্বাস্য ক্ষিপ্রতায় সেই বলই বাইসাইকেল কিকে স্লোভাকিয়ার জালে জড়িয়ে ম্যাচে সমতা ফেরান। নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। প্রথম মিনিটেই গোল করে দলকে শেষ আটের টিকিট জোগাড় করে দেন হ্যারি কেইন।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ