জেল থেকে বেরিয়ে ভাঙড় নিয়ে সরব আরাবুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা পাঁচ মাস পর জেল থেকে মুক্তি পেলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বুধবার জেল থেকে ছাড়া  পেতেই  কর্মী, সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। ফুলের মালা গলায় পরে হাসি ফুটেছে তাঁর মুখে। পাশাপাশি জেল থেকে বেরিয়ে তৃণমূলের ভূয়সী প্রশংসা করলেন আরাবুল।

 তিনি বলেন,’ লোকসভা নির্বাচনে যা ফলাফল হয়েছে আগামী ২০২৬ সালে বিধানসভা ভোটে তৃণমূল আসবে তা নিশ্চিত।‘ এদিন জেল থেকে বের  হওয়ার মুহূর্তে অনুরাগীদের আবেগ দেখে কান্না চেপে কাঁপা কাঁপা গলায় তৃণমূল নেতা বলেন,’ আমি অসুস্থ। সুস্থ হয়ে উঠে আমি ভাঙড় নিয়ে মুখ খুলব। তবে ভাঙড় কেউ কেড়ে নিতে পারবে না। ‘ এদিন তাঁর পরনে ছিল কালো শার্ট আর কালো ট্রাউজার্স।

গত ২ রা জুলাই কলকাতা হাইকোর্টের নির্দেশে জেল থেকে মুক্তি পেয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এরআগে প্রায় নয়টি মামলায় তিনি জামিন পেয়েছিলেন। গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার হন আরাবুল ইসলাম। তাঁর বিরুদ্ধে খুনের পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধ ভাবে আক্রমণের অভিযোগ উঠেছিল। এরপরেই গত এপ্রিলে আরাবুলকে দলের সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেন তৃণমূল শীর্ষনেতৃত্ব।  অন্যদিকে  গ্রেফতার হওয়ার পর অসুস্থতা দেখিয়ে  জামিন চেয়ে প্রথমে তিনি যান বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে। কিন্তু সেই সময় পুলিশ আদালতে  স্পষ্টভাবে জানিয়ে দেয় , তদন্তের জন্য আরাবুলকে হেফাজতে রাখতে হবে। এরপর পুলিশি বিরুদ্ধে অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ  হয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন আরাবুল। তাতে কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চায় আরাবুলের নামে কটা মামলা রয়েছে। তারপরেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে জেল থেকে মুক্তি পেলেন আরাবুল ইসলাম।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের