বিতর্কের মাঝেই প্রকাশিত নিট পিজি পরীক্ষার দিনক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রশ্নফাঁসকাণ্ডের মাঝে এবার নিট পিজি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস । আগামী ১১ আগস্ট হবে পরীক্ষা। দুটি শিফটে হবে এই পরীক্ষা। জুন মাসে এই পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।

শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেসের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১১ আগস্ট নিট পিজি পরীক্ষা হবে। একইদিনে দুটি শিফটে এই পরীক্ষা হবে। পরীক্ষায় বসার জন্য কাট-অফ ডেট রাখা হয়েছে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য একটি ওয়েবসাইটও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ২৩ জুন নিট পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু নিট পরীক্ষায় প্রশ্নফাঁসকাণ্ড সামনে আসার পর নিট পিজি পরীক্ষা স্থগিত রাখা হয়। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় যেভাবে প্রশ্নফাঁসের ঘটনা ঘটে, তাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কেন্দ্রের তরফে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিবিআইয়ের তরফে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি এই ঘটনায় উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর