রথযাত্রা উপলক্ষে ৫৬ ধরনের ভোগ নিয়ে জগন্নাথের সেবায় প্রস্তুত মায়াপুরের ইসকন

Share:

নিজস্ব প্রতিনিধি,মায়াপুর ও শান্তিপুর: আসন্ন রথ যাত্রা উৎসব উপলক্ষে নদিয়া মায়াপুর ইসকন মন্দিরে সাজো সাজো রব। রথ দেখতে বহু দূর দুরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই চলে এসেছেন । মায়াপুর ইসকন(Mayapur Iskcon) শাখা রাজাপুরে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার রাজাপুর মন্দির থেকে মায়াপুর ইসকন মন্দিরে আসবেন জগন্নাথ ,সুভদ্রা ,বলদেব তিনটি রথে করে । তাই ইতিমধ্যেই ইসকন এবং প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জানা যায় ৭ই জুলাই রবিবার বেলা দুটো নাগাদ বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে রাজাপুর থেকে তিনটি সুসজ্জিত রথে মায়াপুর ইসকন মন্দিরে আসবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা। সাত দিন থাকবেন মায়াপুর ইসকন মন্দিরে ,সেখানেই ৫৬ ভোগ সহ বিভিন্ন পূজার্চনা মধ্য দিয়ে পুজো দেওয়া হবে ।

৭ দিন পর পুনরায় মায়াপুর ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সুসজ্জিত তিনটি রথে করে আবার ফিরে যাবেন রাজাপুর(Rajpur)জগন্নাথ দেবের মন্দিরে।এদিকে,রথযাত্রার আগে রথের চাহিদা তুঙ্গে নদীয়ার শান্তিপুরে। রাত পোহালেই রবিবার রথযাত্রা। তার আগেই রথ বিক্রি বেড়েছে নদিয়ার শান্তিপুরে। আর এ বছর রথযাত্রার ছোট বড় মিলিয়ে অসংখ্য রথ শান্তিপুরের(Shantipur) রাজপথে নামবে। এমনটাই মত রথ বিক্রেতাদের।কোন দোকানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রথ তৈরীর। তবে শান্তিপুর অতি প্রাচীন শহর এবং বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের বসবাস।সেখানে রথ এক অন্য মাত্রা পায় প্রতিবারই।

তবে বিগত বছরের তুলনায় এ বছর রথের চাহিদা তুঙ্গে। ক্রেতারাও জানাচ্ছেন, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এবং জগন্নাথ দেবের আরাধনার জন্য এই রথ কিনতে আসা।দোকানে সর্বাধিক বারো হাজার টাকা মূল্যের কাঠের তৈরি রথ বিক্রি হচ্ছে নদিয়ার শান্তিপুরে।এখনো রথ তৈরির অর্ডার আসলেও শেষ মুহূর্তের কাজে আর অর্ডার নিতে পারছেন না রথ তৈরির শ্রমিকরা। তাই রথযাত্রার আগের দিন পসড়া সাজিয়ে বসে কিংবা রং করা এবং রথ বিক্রির দিকেই ঝোঁক দিয়েছেন বিক্রেতারা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের