২২ দিন পর ফের বাড়ল পেট্রলের দাম!

মাঝে বিরতি ছিল মাত্র ২২ দিনের। ফের বাড়ল পেট্রলের দাম। অপরদিকে পরপর চারদিন বাড়ল ডিজেলের দামও। একে লাগাতার বৃষ্টিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে বিরতি ছিল মাত্র ২২ দিনের। ফের বাড়ল পেট্রলের দাম। অপরদিকে পরপর চারদিন বাড়ল ডিজেলের দামও। একে লাগাতার বৃষ্টিতে আনাজপাতির দাম আকাশছোঁয়া, তার ওপর পেট্রল-ডিজেলের দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ বাড়ছে আম জনতার। মঙ্গলবার দেশজুড়ে লিটারপিছু ১৯ থেকে ২৫ পয়সা বেড়েছে পেট্রলের দাম। আর ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৫ পয়সা।

এবার দেখে নেওয়া যাক, কলকাতা মহানগরীতে কতটা বাড়ল জ্বালানির দাম। মঙ্গলবার কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে হয়েছে ১০১.৮৭ টাকা। সাধারণ মানুষের আশা ছিল পুজোর মুখে পেট্রলের দাম একশোর নীচে নামবে। কিন্তু ফের দাম বেড়ে গেল। অপরদিকে ডিজেলের দামও ২৫ পয়সা বেড়ে হয়েছে ৯২.৬৭ টাকা। দেশের রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটারপিছু ১০১ টাকা ৩৯ পয়সা, দাম বাড়ল ২০ পয়সা এবং ডিজেলের দাম ২৫ পয়সা বেড়ে হল ৮৯.৫৭ টাকা প্রতি লিটার।

দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রলের দাম সবচেয়ে বেশি। মায়ানগরীতে মঙ্গলবার পেট্রলের দাম ১০৭.৪৭ টাকা। এই শহরে ডিজেলও একশো পার করার উপক্রম হয়েছে। মুম্বইয়ে ডিজেলের দাম ৯৭.২১ টাকা। অপরদিকে রজনীকান্তের শহর চেন্নাইয়ে সবচেয়ে সস্তা কালো সোনা। এই শহরে পেট্রলের দাম ৯৯.১৫ টাকা। ডিজেলের দাম ৯৪.১৭ টাকা প্রতি লিটার।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা