Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাসি হতেই আহ্লাদে আটখানা! বোনপো’কে নিয়ে গর্বে ফেটে পড়লেন অনন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে ‘মায়ের থেকে মাসির দরদ বেশি’। সদ্য মাসি হয়েছেন বলিউড তারকা অনন্যা পান্ডে। এবার সামাজিক মাধ্যমে ছোট্ট বোনপোকে নিয়ে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর খুড়তুতো বোন অ্যালানা পান্ডে তাঁর স্বামী আইভর ম্যাকক্রের সঙ্গে একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিল। সেই ভিডিয়োই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ছবিতে দেখা যাচ্ছে আলানা পান্ডের কোলে রয়েছে ফুটফুটে শিশু।স্বামীর সঙ্গে আদুরে মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তিনি।

আলানা পান্ডে এবং আইভর ম্যাকক্রে সামাজিক মাধ্যমে সেই ছবি ভাগ করে নিতেই অনুরাগীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। ছবিতে আলানা পান্ডে বিছানার উপর বসে রয়েছেন, তাঁর কোলে রয়েছে নবজাতক। নীল রঙের পোশাক পড়েছেন আলানা অন্যদিকে ছোট্ট নবজাতকেও পড়ানো হয়েছে নীল ড্রেস। আবার ম্যাকক্রে পড়েছেন নীল রঙের টি শার্ট। একে অপরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন তাঁরা।

এই ভিডিয়ো সমাজমাধ্যমে আসতেই নিজের প্রতিক্রিয়া জানাতে ভোলেন নি বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। মাসি বলে কথা। খুশিতে ডগমগ অভিনেত্রী। তাই নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন এই মিষ্টি মুহূর্ত। অভিনেত্রী লিখেছেন, ‘এটা হল আমার আমার ছোট্ট কিউট বোনপো।’

উল্লেখ্য, ফ্যাশনের দিক থেকে কম যায় না বোন আলানা পান্ডে। অভিনেত্রী অনন্যা পান্ডের মত তাঁরও রয়েছে নিজের একটা পরিচিত জগত। কে না চেনে আলানা পান্ডে কে ! আলানা পান্ডে পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাঁর স্বামী একজন ফটোগ্রাফার এবং ভিডিয়োগ্রাফার। দু’জনেই বর্তমানে লস অ্যাঞ্জেলসে থাকেন। ১৬ই মার্চ ২০২৩ বিদেশি প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন আলানা। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আইভর ম্যাক্রো এবং আলানার কোল জুড়ে তাঁদের প্রথম সন্তানের কথাও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তাঁরা। আলানা পান্ডে হল অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই চিক্কির মেয়ে।

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত