মিড ডে মিলের লাইনে দাঁড়িয়ে ছাত্রের মৃত্যু, হুলুস্থুলু কুশমণ্ডিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : মিড ডে মিলের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। শিক্ষকদের গাফিলতির জেরেই এই ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কুশমণ্ডির কচড়া উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, সহপাঠীদের সঙ্গে মিড ডে মিলের লাইনে দাঁড়িয়েছিল ১২ বছর বয়সি অভিজিৎ সরকার। সেইসময় অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সহ্গে অভিজিৎকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ছাত্র মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্কুলে ঢুকে শিক্ষকদের মারধর করা হয়। রেহাই পাননি প্রধানশিক্ষকও। তাঁকে মারধর করা হয়। স্কুলে তাণ্ডবলীলা চালায় বিক্ষুব্ধ জনতা। এখানেই শেষ নয়, স্কুলের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান অভিভাবক ও পড়ুয়ারা। শিক্ষকদের মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত অভিজিতের দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানোর ঘটনায় তিন-চার জনকে গ্রেফতার করা হয়েছে। মৃত ছাত্রের পরিবার কোনও অভিযোগ জানালে তা খতিয়ে দেখা হবে।

এদিকে ছাত্র মৃত্যুর ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে প্রধান শিক্ষক রানা বসাক জানিয়েছেন, ‘দুপুর দেড়টা নাগাদ লাইনে দাঁড়িয়েছিল পড়ুয়ারা। সেই সময়ই বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে। দুই-তিন মিনিটের মধ্যে অভিভাবক এসে পৌঁছে যান। আমরা মাথায় জল দিই। প্রাথমিক চিকিৎসা করি। আমাদের কোনও ভুল ছিল না। কিন্তু তারপরেও যেভাবে স্কুলে লণ্ডভণ্ড হল, তা নিয়ে কথা বলার কোনও ভাষা নেই।‘  

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক