আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অনেকে বলেছিল মমতা দুর্গাপুজো করতে দেয়না’, বিজেপিকে খোঁচা মমতার

নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার মতো দক্ষিণেও পুরভোটে দলীয় প্রার্থীদের হয়ে জোড়া সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার বিকেলে বাঘাযতীনের এক সভামঞ্চ থেকে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন দুর্গাপুজো ইস্যুতে। বুধবারই বাংলার দুর্গাপুজোকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। এদিনের ভাষণে সেই প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কটাক্ষ, ‘অনেকে বলেছিল মমতা বাংলায় দুর্গাপুজো করতে দেয়না, কিন্তু আজ তাঁদের মুখে চুনকালি পড়েছে। ইউনেস্কো জানিয়ে দিয়েছে বিশ্ব হেরিটেজের তকমা পেল বাংলার দুর্গাপুজো। বাংলার দুর্গাপুজো আজ বিশ্ব বন্দিত’।

তিনি এদিন আরও বলেন, ‘আমি অভিনন্দন জানাতে চাই ইউনেস্কোকে। কারণ আমার সবচেয়ে বড় উৎসব, আপনাদের সবচেয়ে বড় উৎসব মা দুর্গার পুজোকে তাঁরা ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। সারা পৃথিবীর আলোকে আলোকিত করেছে। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়’। এরপরই তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন, ‘বড় বড় করে পাড়ায় পাড়ায় লিখুন বাংলার দুর্গাপুজো আজ গোটা বিশ্বের উৎসব। বিশ্ব বাংলা এবং দুর্গাপুজো আজ বিশ্বসেরা’। এরপরই তিনি বলেন, এটা তো সবে শুরু। এরপর একে একে আরও কাজ হবে। বাংলাকে আমি বিশ্বসেরা করেই ছাড়ব, এটাই আমার টার্গেট। তিনি আরও জানান, এবার তাঁর লক্ষ্য শিল্প স্থাপন এবং বাংলায় কর্মসংস্থান তৈরি করা। 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ