উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অব্যাহত ট্রেন দুর্ঘটনা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হল চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। প্রায় ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্রের খবর  এসি কোচগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । প্রবল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। 

বলা বাহুল্য, 15904- ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত যায়। বুধবার  রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় ছেড়েছিল এই ট্রেনটি। বৃহস্পতিবার  বিকেলে উত্তরপ্রদেশের গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনে পৌঁছলে আচমকাই উল্টে যায় ট্রেনের প্রায় ১২ টি বগি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনায় পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছতে জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যোগী।

রেলের তরফে চালু হয়েছে হেল্পলাইন-

কমার্শিয়াল কন্ট্রোল-  9957555984

ফারকেটিং- 9957555966

মারিয়ানি- 6001882410

সিমালগুড়ি- 8789543798

তিনসুকিয়া- 9957555959

ডিব্রুগড়- 9957555960

উল্লেখ্য, গত জুন মাসে পশ্চিমবঙ্গের ফাঁসিদেওয়ায় লাইনচ্যুত হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা। আর তাতে চিন্তার  মুখে রেলে যাত্রী সুরক্ষা।  বারবার কী করে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ছে তা নিয়ে  উঠছে প্রশ্ন।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন