চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের(Bengal) সরকারি ও সরকার পোষিত স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের(Contractual Computer School Teachers) ভাতা বৃদ্ধির অর্ডার(Order for Allowance Increment) জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর(School Education Department)। চলতি বছরের মার্চ মাসে এই বেতন বৃদ্ধির ঘোষণা হলেও তা কার্যকরের অর্ডার এতদিন দেওয়া হয়নি। বৃহস্পতিবার একটি অর্ডার জারি করে গত ১ এপ্রিল থেকে বর্ধিত বেতন দেওয়ার কথা জানানো হয়েছে। বর্তমানে এই ধরনের শিক্ষকরা ১০,১৯০ টাকা মাসিক ভাতা পান। অন্তত ৫ বছর যাদের চাকরি হয়েছে তাঁরা মাসিক ২১ হাজার টাকা ভাতা এবং ৭০০ টাকা বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। ধাপে ধাপে চাকরির মেয়াদ পূরণের সঙ্গে ভাতাও বাড়বে। ২০ বছর চাকরি সমাপ্ত করলে মাসিক ৩৯ হাজার টাকা এবং ১,১০০ টাকা বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন তাঁরা।

এখন চাকরিতে যোগ দিলেই ১৭ হাজার টাকা মাসিক ভাতা এবং ৬০০ টাকা বার্ষিক ভাতা বৃদ্ধির সুযোগ পাবেন এই ধরনের শিক্ষকরা। বিভিন্ন মহল থেকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। রাজ্যের সরকারি স্কুলে কয়েক হাজার কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। দীর্ঘ দিন ধরেই চুক্তির ভিত্তিতে কাজ করে আসছেন তাঁরা। ছাত্রছাত্রীদের স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও কম্পিউটার প্রশিক্ষকেরা স্কুলের বিভিন্ন ধরনের অনলাইনের কাজও করে থাকেন।

ছাত্রছাত্রীদের জন্য চালু করা সরকারি প্রকল্প কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী-সহ নানা প্রকল্পের অনলাইনে ফর্ম পূরণের মতো একাধিক কাজ করতে হয় ওই কম্পিউটার শিক্ষকদের। একই সঙ্গে করতে হয় স্কুলের ডিটিপি সংক্রান্ত কাজও। আর সেই প্রেক্ষাপটেই দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষিকারা বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন। মার্চ মাসে সেই বেতন বৃদ্ধির ঘোষণার পরে এবার তা বাস্তবিক রূপ নিতে চলেছে। তবে বেতন বৃদ্ধি হলেও, বর্তমান বাজার দর অনুযায়ী এই বৃদ্ধি কতটা চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের সুরাহা দেবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ