দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেদারনাথে ভয়াবহ ভূমিধস, নিহত ৩ পুণ্যার্থী

নিজস্ব প্রতিনিধিঃ চলছে চারধাম যাত্রা। এই আবহে রবিবার কেদারনাথের গৌরীকুন্ডের কাছে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই পাহাড় থেকে পাথর পড়া শুরু হয়। তাতে ঘটনাস্থলে  মৃত্যু হল তিন জন পুণ্যার্থীর। জখম হয়েছেন দুজন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উত্তরাখণ্ডে লাগাতার বৃষ্টির জেরে ভূমি ধসের ঘটনাটি ঘটে।

রবিবার ভূমিধসের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। জোর কদমে চলছে উদ্ধারকাজ। তবে এখন পর্যন্ত নিহত পুণ্যার্থীদের পরিচয় জানা যায়নি। তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। অন্যদিকে ১৯ জুলাই লাগাতার বৃষ্টিপাতে ভূমিধসের জেরে  অবরুদ্ধ হয়ে পড়ে টনকপুর চম্পাওয়াত জাতীয় সড়ক।  এর আগে গত ১০ জুলাই বদ্রীনাথ জাতীয় সড়কের পাতাল গঙ্গা লাংসি সুড়ঙ্গের কাছে পাহাড় ধসে পড়ায় বন্ধ হয়ে যায় যাতায়াত। বলা বাহুল্য, গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ে ভূমিধসের সৃষ্টি হয়েছে। আর তাতে বন্ধ হয়ে গিয়েছে কেদারনাথ যাওয়ার একাধিক রাস্তা।

উল্লেখ্য, চার ধাম যাত্রার অন্যতম হল কেদারনাথ। দেশের চার প্রান্তে অবস্থিত হিন্দুধর্মে চারটি বিশেষ তীর্থক্ষেত্রকে একসঙ্গে চারধাম বলা হয়। উত্তরাখণ্ডের অন্য তিনটি ধাম হল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। ১০ মে থেকে শুরু হয়েছে কেদারনাথ যাত্রা। প্রতিদিন লক্ষ লক্ষ পূর্ণাথীরা আসেন কেদারনাথ ধামে ।  তাই এই পরিস্থিতিতে লাগাতার ভূমিধসের জেরে বিপাকের মধ্যে পড়েছে পূর্ণাথীদের একাংশ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ