আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার ম্যাচের আগেই জোর ধাক্কা খেলেন হরমনপ্রীতরা, ছিটকে গেলেন শ্রেয়াঙ্কা

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: প্রথম ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করে মহিলাদের এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছেন হরমীনপ্রীত কাউররা। আজ রবিবার (২১ জুলাই) দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। কিন্তু তার আগেই দুঃসংবাদ। চোট পেয়ে পুরো প্রতিযোগিতা থেকে চিটকে গেলেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল। তাঁর পরিবর্তে ইতিমধ্যেই দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাঁ হাতি স্পিনার তনুজা কানওয়ারকে। যদিও এখনও পর্যন্ত আন্তরজাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়নি।

গত কযেক বছর ধরেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অপরিহার্য সদস্য হয়ে উঠেছিলেন শ্রেয়াঙ্কা পাতিল। দলের প্রয়োজনে একাধিকবার বল হাতে ভেল্কি দেখানোর পাশাপাশি ব্যাট হাতে জ্বলে উঠেছেন। চলতি এশিয়া কাপেও তাঁর উপরে বিশেষ ভরসা রাখছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গত শুক্রবার (১৯ জুলাই) পাকিস্তানের বিরুদ্ধে ভাল বলও করেছিলেন শ্রেয়াঙ্কা। ১৪ রানে ২ উইকেট পেয়েছিলেন। কিন্তু ফিল্ডিংয়ের সময়ে ক্যাচ ধরতে গিয়ে বাঁহাতের অনামিকায় চোট পান তিনি। মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকেন। ম্যাচ শেষে চিকি‍ৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ২১ বছরের ক্রিকেটারের আঙুলের হাড় ভেঙে গিয়েছে। ফলে চলতি এশিয়া কাপে তিনি আর খেলতে পারবেন না।

চোটের কারণে শ্রেয়াঙ্কার ছিটকে যাওয়া ভারতীয় শিবিরের পক্ষে জোর ধাক্কা। ইতিমধ্যেই শ্রেয়াঙ্কার পরিবর্তে ভারতীয় দলে অন্তর্ভুক্ত হযেছেন বাঁহাতি স্পিনার তনুজা কানওয়ারকে। তিনি রিজার্ভ সদস্য হিসাবে দলের সঙ্গেই শ্রীলঙ্কায় গিয়েছিলেন। মহিলাদের আইপিএলে গুজরাত জায়ান্টসের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বাঁ-হাতি স্পিনার।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ