Bank’র Savings Account-এ টাকা রাখা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিল Income Tax Department

Income Tax Department আমজনতার Bank’র Savings Account-এ টাকা রাখা নিয়ে একগুচ্ছে নির্দেশিকা জারি করে দিল। দেখে নিন নতুন নিয়মাবলী।

Share:

নিজস্ব প্রতিনিধি: জুন মাসেই মিটে গিয়েছে লোকসভা নির্বাচনের পালা। দেশে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে নরেন্দ্র মোদির(Narendra Modi) নেতৃত্বাধীন এনডিএ সরকার(NDA Government)। আর সেই সরকার ক্ষমতায় আসার ১ মাসের মধ্যেই দেশের Income Tax Department আমজনতার Savings Bank Account-এ টাকা রাখা নিয়ে একগুচ্ছে নির্দেশিকা জারি করে দিল। সেই নির্দেশিকা মেনেই এবার থেকে Savings Account-এ টাকা রাখতে হবে এবং প্রয়োজনে সেই টাকার উৎস সম্পর্কিত নথিও হাতের কাছে রাখতে হবে। টাকার উৎস দেখাতে না পারলে Income Tax Department যে কোনও পদক্ষেপ করতে পারে। সেক্ষেত্রে উৎস না দেখাতে পারা টাকা বাজেয়াপ্ত করতে পারে Income Tax Department বা প্রয়োজনে গ্রেফতারির পথেও তাঁরা যেতে পারেন।

এখন দেখে নেওয়া যাক Income Tax Department Bank’র Savings Account-এ টাকা রাখা নিয়ে ঠিক কোন কোন নয়া নির্দেশিকা জারি করেছে। Income Tax Department জানিয়েছে, দেশে যে কোনও Bank-এ Savings Account খোলা নিয়ে কোনও বিধিনিষেধ নেই। যে কেউ সেখানে গিয়ে Savings Account খুলতে পারে। আর তাই দেখা যাচ্ছে দেশজুড়ে এমন কয়েক কোটি মানুষ রয়েছেন যাদের একাধিক Savings Account রয়েছে বিভিন্ন Bank-এ। সেই সব Savings Account-এ যে টাকা জমা থাকে তার জন্য সুদও গুণতে হচ্ছে সেই Bank কর্তৃপক্ষকে। তা সে সরকারি হোক বা বেসরকারি। এখন Income Tax Department জানিয়ে দিয়েছে যে, এবার থেকে কোনও গ্রাহক যখন তাঁর Bank’র Savings Account-এ ৫০ হাজার টাকা বা তার বেশি অর্থ জমা দেবেন তখন তাঁকে বাধ্যতামূলক ভাবে তাঁর Permanent Account Number বা PAN নম্বরও জমা দিতে হবে। সেই সঙ্গে এবার থেকে Bank’র Savings Account-এ দৈনিক ১ লক্ষ টাকা জমা দেওয়া যাবে। তার বেশি নয়।

তবে এই দুই নিয়মের পরেও Income Tax Department জানিয়েছে যারা নিয়মিত ভাবে Bank’র Savings Account-এ টাকা জমা দেন না তাঁরা PAN নম্বর ছাড়াই আড়াই লক্ষ টাকা পর্যন্ত সেখানে জমা দিতে পারবেন। যারা আয়কর দেন তাঁরা একটি অর্থবর্ষে তাঁদের Bank’র Savings Account-এ সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জমা দিতে পারবেন বা গচ্ছিত রাখতে পারবেন। তবে কোনও গ্রাহক যদি কোনও একটি অর্থবর্ষে তাঁর Bank’র Savings Account-এ সর্বোচ্চ ১০ লক্ষ টাকার বেশি জমা রাখেন বা গচ্ছিত করেন তখন কিন্ত সেই টাকা Income Tax Department’র নজরদারির আওতায় চলে আসবে। সেই ক্ষেত্রে ওই গ্রাহককে আবশ্যিক ভাবে ওই বিপুল পরিমাণ নগদ টাকার উৎস সংক্রান্ত নথি হাতের কাছে রাখতে হবে যা Income Tax Department’র আধিকারিকেরা দেখতে চাইলেই তা যেন দেখানো যায়। সেই টাকার উৎস না দেখাতে পারলে Income Tax Department কিন্তু ওই অর্থ বাজেয়াপ্ত করতে পারে। প্রয়োজনে তাঁরা গ্রেফতারির পথেও হাঁটতে পারেন। হতে পারে মোটা অঙ্কের জরিমানাও।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের