বেঙ্গালুরুর পিজিতে তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেঙ্গালুরুর পিজিতে তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত। শনিবার মধ্যপ্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। একথা জানিয়েছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তদন্তের জন্য বেঙ্গালুরুতে আনা হচ্ছে।

মঙ্গলবার ( ২৩ জুলাই ) বেঙ্গালুরুর কোরমঙ্গলার একটি পিজিতে ঘটে এই হত্যাকাণ্ড। মৃত তরুণী হলেন বছর ২৪-এর কৃতী কুমারী। ওই দিন গভীর রাতে পিজিতে পৌঁছে ওই তরুণীকে ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিল এক অজ্ঞাতপরিচয় যুবক। এই ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়। হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পিজিতে আসে পুলিশ। এরপরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে  খুঁজতে শুরু হয় তল্লাশি।

পুলিশের তরফে প্রকাশিত হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত  কৃতী কুমারী  পিজির দরজায় কড়া নাড়ছে। দরজা খোলার পরেই ওই তরুণীকে আক্রমণ করা শুরু করে অভিযুক্ত। প্রথমে  করিডর ধরে কৃতীকে বারান্দার এক কোণে টেনে এনে তাঁর ঘাড়ে নৃশংসভাবে ছুরির কোপ   মারে। এরপর ছুরি দিয়ে  কৃতীর বুকে আঘাত করে। এই হত্যাকাণ্ডের পর  অভিযুক্ত পালিয়ে যায়। অবশেষে শনিবার গ্রেফতার হয়েছে অভিযুক্ত। এই  ঘটনার জেরে পিজির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। 

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের