Electoral  Bond: নির্বাচনী বন্ড নিয়ে সিট গঠনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  Electoral  Bond অর্থাৎ নির্বাচনী বন্ড নিয়ে হবে না সিট গঠন। শুক্রবার স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সিটের তদন্তের দাবিতে করা সমস্ত আবেদন এদিন খারিজ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ‘এই আদেশ দেওয়ার সময় এখনও আসেনি । সেইজন্য সমস্ত আবেদন আদালতের পক্ষে উপযুক্তও হবে না।‘

চলতি বছর ১৫ ফেব্রুয়ারি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এক রায়ে নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে। সেই সঙ্গে ওই বন্ড বাতিল হওয়া উচিত বলেও জানিয়ে দেয়। সেই সময় Electoral Bonds সংক্রান্ত যে তথ্য সামনে এসেছিল তাতে সেখা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই সুবিধে পাওয়ার জন্য বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে টাকা দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি। মূলত তিন ধরনের লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছিল সেই সময়ে। Electoral Bonds নিয়ে নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছিল তাতে দেখা গিয়েছিল কিছু শেল কোম্পানি আর কিছু লোকসানে চলা সংস্থা এই সব Electoral Bonds কিনে বেশ কিছু রাজনৈতিক দলকে মোটা অঙ্কের টাকা দিয়েছে।

এই ঘটনার পরেই নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের নির্বাচনী বন্ড নিয়ে শুরু হয় বিতর্ক।  গত ১৯ জুলাই Electoral Bonds নিয়ে দুই সংস্থা  SIT’র তদন্তের আর্জি জানিয়েছিল  সুপ্রিম কোর্টে। তারা দাবি করেন, নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে টাকা দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি। এদিন  এই মামলার শুনানির সময় আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, ‘নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দেওয়া এবং নেওয়ার সময় তা ‘কুইড প্রো কুয়ো’ বা ‘ক্ষতিকারক’ ছিল কি না, তা নিয়ে এখন তদন্ত হতে পারে না।‘ এরপরেই খারিজ হয় সিট তদন্তের আর্জি।

 

 

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত