আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

যত চাইবেন, ততই পাইবেন,এখুনি ছুটুন বেঙ্গালুরু

নিজস্ব প্রতিনিধিঃ ২১ শতকে  দাঁড়িয়ে  একজন ব্যক্তির চাকরি করার মূল কারণ হল বেতন। তাই কোন ব্যক্তি যদি চাকরির জন্য ইন্টারভিউ দেয় সেই  সময় সবচেয়ে জটিল প্রক্রিয়া হল বেতন নিয়ে  আলোচনা। অনেক সময় দেখা যায় কোন চাকরি প্রার্থী কাঙ্কিত বেতন না পাওয়ার জন্য সেই চাকরিটি করছে না। কিন্তু আপনি  কী কখন ভেবে দেখেছেন যে ভারতে এমন কোনও সংস্থা আছে যেখানে বেতনের আলোচনার এমন রাউন্ড নেই?

হ্যাঁ ঠিকই পড়ছেন ! ভারতের বেঙ্গালুরুর এক সংস্থা রয়েছে যেখানে  ইন্টারভিউ নিয়ে আলোচনা হয়না । যে ব্যক্তি যেমন প্যাকেজ চাইবেন তাঁকে সেটাই দেওয়া হবে। এই প্রসঙ্গে ওই সংস্থার সিইও Arjun V Paul সামাজিক যোগাযোগ মাধ্যম Linkdin-এ লিখেছেন,’ আমার দলে মোট ১৮ জন সদস্য রয়েছে। ইন্টারভিউ নেওয়ার সময় বেতন নিয়ে কোন আলোচনা করা হয় না । তাদের ইচ্ছামত প্যাকেজ দেওয়া হয়।‘

তবে কী কারণে বেতন নিয়ে কোন আলোচনা হয় না ?  সেই প্রসঙ্গে সিইও ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, ‘চাকরি প্রার্থীদের দক্ষতাকে শ্রদ্ধা জানাতেই এই পন্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয় তারা যা চায় সেই বেতন পেলে, ভালোভাবে কাজ করতে পারবে। তাতে কোম্পানির লাভ হবে। পাশাপাশি বছরে একবার করে মাইনে বাড়ান হয়।‘ ইতিমধ্যেই Linkdin-এর এই পোস্টে বহু মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন,’ এটি দুর্দান্ত পদ্ধতি।‘ আবার কেউ লেখেন,’ সব সংস্থার উচিত এমনভাবে নিয়োগ করা।‘

Published by:

Share Link:

More Releted News:

লোকাল ট্রেনেই মিলল ‘ফ্লাইট’-এর আমেজ! ইনফ্লুয়েন্সারের ‘এয়ার হোস্টেস’ হওয়ার ভিডিও ভাইরাল

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

ভাইরাল চিনা বিড়ালের মৃত্যুতে ক্ষতিপূরণ ৪২ লক্ষ! ১,১০০টি পথবিড়ালকে বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি হাসপাতালের

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেফতার-২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ