বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৩২, সন্ধে ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কার্ফু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি ঘিরে রবিবার ফের উত্তপ্ত হয়ে উঠল গোটা বাংলাদেশ। স্থানীয় সময় সাড়ে চারটে পর্যন্ত রাজধানী ঢাকা-সহ দেশের ১৩ জেলায় সংঘর্ষ-গুলিতে প্রাণ হারিয়েছেন ৩২ জন। সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে ফেনীতে। ওই জেলায় প্রাণ হারিয়েছেন ৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই ফের দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করেছে শেখ হাসিনার সরকার। এদিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোটা দেশেই কার্ফু বলব‍ৎ থাকবে। আর কার্ফু জারির পরেই সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবারই শহীদ মিনারের সমাবেশ থেকে সারকার পতনের ডাক দিয়ে ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচির ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাল্টা পথে নামার ঘোষণা করেছিল শাসকদল আওয়ামী লীগ। রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় এদিন সকাল থেকেই রাজপথে নেমেছিল পড়ুয়া এবং আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। দু’পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। পরিস্থিতি সামলানোর পরিবর্তে বিক্ষোভকারী পড়ুয়াদের উপরে নির্বিচারে গুলি চালায় পুলিশ। পাশাপাশি বিক্ষোভকারী পড়ুয়াদের মিছিলে গুলি চালায় শেখ হাসিনার দলের সশস্ত্র গুন্ডা ও সন্ত্রাসীরা। ফেনীতে বিক্ষোভকারীদের মিছিলে আওয়ামী লীগের দুষ্কৃতীদের গুলিতে কমপক্ষে পাঁচ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া  সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৩ জন, পাবনায় ২ জন, সিলেটে ২, কুমিল্লায় ১ জন, জয়পুরহাটে ১ জন, রাজধানী ঢাকায় ১ জন ও বরিশালে ১ জন নিহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় সরকার। তার পরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার-সহ বিভিন্ন সমাজমাধ্যমকেও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাতে বিন্দুমাত্র লাভ হয়নি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রক্ত নদীর চেহারা নিয়েছে দেশ।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট