ঘরে বসে চটজলদি বানিয়ে নিন মুখরোচক ‘ম্যাগি মাঞ্চুরিয়ন’

Share:

নিজস্ব প্রতিনিধি : বাইরে বৃষ্টির চোখরাঙানি লেগেই আছে। এইসময় স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছে ?  বৃষ্টির দিনে পরিবারের সদস্যদের সঙ্গে সিনেমা দেখবেন ভাবছেন ? বাড়িতে বসে মন খারাপ না করে নতুন কিছু ট্রাই করুন।অনেকে আছেন যারা সিনেমা দেখতে দেখতে মুখরোচক বা পানীয় খেতে পছন্দ করেন। বেশি কিছু নয়, ঘরে থাকা ম্যাগি দিয়েই চটজলদি বানিয়ে নিতে পারবেন ‘ম্যাগি মাঞ্চুরিয়ান’। এইসময় বাড়িতে অতিথি এসে উপস্থিত হলেও সহজেই পরিবেশন করতে পারবেন সুস্বাদু এই রেসিপিটি। জেনে নিন কীভাবে বানাবেন ?

উপকরণ : ৩ প্যাকেট ম্যাগি, কুচোনো পেঁয়াজ, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, অল্প আদা রসুন বাটা, পরিমাণ মতো লবন, কর্ণফ্লাওয়ার,স্প্রিং অনিয়ন, টমোটো সস,চিলি সস, সয়া সস, তেল ও গোলমরিচ

প্রণালী : প্রথমে একটি পাত্রে ম্যাগি তৈরি করে নিতে হবে(ঠিক যেমন ভাবে ম্যাগি তৈরি করা হয়)।ম্যাগির জল ফুটে ঘন হয়ে গেলে অন্য একটি পাত্রে ঢেলে দিন (দেখবেন যেন ম্যাগিতে জল না থাকে)। এবার সেদ্ধ করা ম্যাগিতে কুচোনো পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, অল্প আদা রসুন বাটা, পরিমাণ মতো লবন মিশিয়ে নিন। সব উপাদান দিয়ে দেওয়ার পর শেষে কর্ণফ্লাওয়ার মিশিয়ে হালকা নেড়ে নিতে হবে।

এই মিশ্রণটি তৈরি হয়ে গেলে দু’হাতে তেল লাগিয়ে ছোট, ছোট বলের আকারে গড়ে নিতে হবে।অল্প তেলে বল গুলিকে ভেজে নিতে হবে। এবার অন্য একটি প্যান নিন।তেল গরুম করে বেঁচে থাকা আদা,রসুন, স্প্রিং অনিয়ন, কুচনো পিঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।এবার তাতে দিতে হবে টমোটো সস,চিলি সস, সয়া সস, পরিমাণ মতো লবন ও গোলমরিচ। এরপর ২ থেকে ৩ মিনিট ভাল করে রান্না করে নিন।

এবার একটু জলে কর্ণফ্লাওয়ার গুলে মিশিয়ে দিন গ্রেভিতে। তারপর আগে থেকে তৈরি করে রাখা ম্যাগি বল গুলো দিয়ে ফুটিয়ে নিলেই রেডি ‘ম্যাগি মাঞ্চুরিয়ন’। এবার চিলি সস দিয়ে পরিবেশন করুন গরম গরম ‘ম্যাগি মাঞ্চুরিয়ন’।

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে হাজরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ হাইকোর্টের

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা