মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বৃহস্পতিবার (১১ জুন) মুম্বই বিমানবন্দরে তাঁদের দেখা গিয়েছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে তাঁদের হাতে হাত রেখে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জুলাইতেই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন আমির খান। ৫ জুলাই মুম্বইতেই একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের চার হাত এক হবে। গত সপ্তাহে বিয়ের বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। গতবছর ৬০ বছরের জন্মদিনে গৌরীর সঙ্গে প্রেমের বিষয়টি নিশ্চিত করেন নায়ক। তখন অবশ্য জানিয়েছিলেন, বিয়ে নিয়ে তিনি ভাবেন না, এই বয়সে বিয়ে করার ইচ্ছেও নেই তাঁর। তবে কথা রাখতে পারলেন না নায়ক। আগামী মাসেই বিয়ের পিঁড়িতে অভিনেতা। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ডিভোর্সের ৫ বছর পর বিয়ে করতে চলেছেন তিনি। আর বিয়ের ঘোষণার কয়েকদিন পর প্রথম একসঙ্গে ধরা দিলেন আমির-গৌরী।

বৃহস্পতিবার (১১ জুন) মুম্বই বিমানবন্দরে তাঁদের দেখা গিয়েছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে তাঁদের হাতে হাত রেখে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গিয়েছে। মনে হচ্ছে, তাঁরা আমেরিকা থেকে ফিরলেন। ক্যামেরার সামনে বেশ স্বাচ্ছন্দ্যে ছিলেন তাঁরা। যা ভক্তদের বিশেষ আকর্ষণ করেছে। অর্থাৎ বিয়ের আগে তাঁরা পরস্পর পরস্পরকে একেবারে কাঁধছাড়া করছেন না। দুজনকেই কালো পোশাকে দেখা গিয়েছে। গতবছর আমির ভ্যারাইটি ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে বিয়ে সংক্রান্ত খবরগুলো নিশ্চিত করেন। তিনি বলেন, “আমি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করছি। বিয়ের খবরটি সত্যি। বিয়েটা আগামী ৫ই জুলাই।” প্রতিবেদন অনুসারে, তাঁদের বিয়ে বান্দ্রায় আমিরের বাসভবনে অনুষ্ঠিত হবে। তবে তাঁর বিয়েতে অতিথি কারা কারা থাকবেন, তা জানা যায়নি। গুঞ্জন অনুযায়ী, শাহরুখ খান, সলমান খান অতিথি থাকতে পারেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

কয়েক মাস আগে একটি সাক্ষাৎকারে আমির গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়ে বলেছিলেন, ‘এখন আমরা মনে হয়, আমাদের সম্পর্ক পরবর্তী ধাপে যাওয়া উচিত। গৌরী এবং আমি একে অপরের প্রতি আন্তরিক এবং অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। আমার হৃদয়ে সে রয়েছে। আমি ইতিমধ্যেই তাকে বিয়ে করে ফেলেছি। এখন শুধু আমাদের একসঙ্গে থাকার আনুষ্ঠানিক রূপ দেওয়া বাকি।’ গৌরী বেঙ্গালুরুতে বসবাস করেন। তিনি ওয়েলনেস ও বিউটি ইন্ডাস্ট্রিতে কর্মরত। প্রেমে সিলমোহর দেওয়ার পর দুজনেই নানা অনুষ্ঠানে একসঙ্গে ধরা দেন। গৌরীর সঙ্গে দেখা হওয়ার আগে আমির চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও এবং রীণা দত্তের সঙ্গে বিবাহিত ছিলেন। রীনার সঙ্গে তাঁর দুটি সন্তান এবং কিরণের সঙ্গে তাঁর একটি সন্তান।

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে