অবিশ্বাস্য ফিচার সমৃদ্ধ ট্যাবলেট Poco Pad আসছে ভারতে! রয়েছে নতুন চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি দুনিয়ায় ফের হইচই ফেলে দিল Poco। মোবাইল প্রস্তুতকারী ব্র্যান্ড Poco তাদের প্রথম ট্যাবলেট (Tablet) Poco Pad, ভারতে আনার ঘোষণা করেছে। আর এই ট্যাবলেটটি (Tablet) প্রাথমিক ভাবে Flipkart -এর মাধ্যমেই বিক্রি হবে। মজার ব্যাপার হল, Poco Pad আগেই মে মাসে গ্লোবাল মার্কেটে Poco F6 সিরিজের সাথে লঞ্চ হয়েছিল, কিন্তু ভারতে এখনও আসেনি।

আমরা জানতে পেরেছি যে, Poco Pad ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন পেয়েছে ভারতে, যার মডেল নাম্বার 24074PCD2I। এই সার্টিফিকেশন থেকে জানা যায়, ট্যাবলেটটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও থাকবে 16:10

এখন আসা যাক Poco Pad-এর স্পেসিফিকেশন নিয়ে। আসলে, Poco Pad হল Redmi Pad Pro 5-এর রিব্র্যান্ডেড ভার্সন, যা এপ্রিল মাসে চীনে লঞ্চ হয়েছিল। Poco-র এই প্রথম ট্যাবলেটে রয়েছে 12.1 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার resolution 2560 x 1600 পিক্সেল। রিফ্রেশ রেট 120 Hz এবং পিক ব্রাইটনেস 600 নিটস

Poco Pad-এ Snapdragon 7s Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। 8 GB পর্যন্ত RAM এবং স্টোরেজ 256 GB পর্যন্ত পাওয়া যাবে। Back ক্যামেরা 8 megapixel এবং Front ক্যামেরাও 8 megapixel

ট্যাবলেটটিতে 10,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33 Watt ফাস্ট চার্জার দিয়ে চার্জ করা যাবে। অপারেটিং সিস্টেম (OS) হিসাবে এতে থাকছে Xiaomi Hyper OS, যা Android 14-এর উপর ভিত্তি করে তৈরি।

গ্লোবাল মার্কেটে Poco Pad-র দাম 330 ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 27,500 টাকা। একইভাবে, ট্যাবলেটের অ্যাকসেসরিজের দাম 80 ডলার, যা প্রায় ৬,৫০০ টাকা। তবে ভারতে দাম কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন অপেক্ষা Poco Pad ভারতীয় মার্কেটে কবে লঞ্চ করে তার জন্য।

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘বিনিয়োগের ফাঁদ’, IT কর্মীর প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃত ৩, জারি সুনামি সতর্কতা