‘দোষীর উপযুক্ত শাস্তি চাই’, আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

কোনভাবেই তাঁদের শান্ত্বনা দেওয়া সম্ভব নয়। আমি এর বিচার চাই। সত্যিটা যাতে সকলের সামনে আসে এবং আর দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সরব গোটা দেশ। দেশের একাধিক জায়গায় সরকারি হাসপাতালের কাজকর্ম বন্ধ হয়েছে। ব্যানার হাতে ধর্মঘটে বসেছেন দেশের তরুণ চিকিৎসকরা। তাঁদের একটাই দাবি, R G KAR মেডিক্যাল হাসপাতালের তরুণ চিকিৎসককে হত্যার বিচার হোক, দোষী শাস্তি পাক এবং মেয়ে চিকিৎসক দের নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হোক। গত ৮ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে রাত ৩-৪ টের মধ্যে জুনিয়র তরুণী চিকিৎসককে একাধিকবার ধর্ষণ এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনায় রীতিমতো তোলপাড় গোটা দেশ, মেয়েদের সুরক্ষা কোথায়, এই দাবি নিয়েই পথে নেমেছেন তরুণ সমাজ। যদিও এখনও পর্যন্ত একজন অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। তবে এখন পুরো ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই-কে। আগামী ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে, এটাই নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায়, তরুণ চিকিৎসকদের পাশাপাশি রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন টলিউড তারকারাও। প্রতিবাদ স্বরূপ দেবের ‘খাদান’ ও নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’ সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দেওয়া হয়েছে। অবশেষে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানালেন ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে প্রসেনজিৎ লিখেছেন, “আর জি কর মেডিক্যাল কলেজের মর্মান্তিক ঘটনায় একজন তরুণী চিকিৎসকের মূল্যবান প্রাণ চলে যাওয়া অত্যন্ত দুঃখের। মৃতার পরিবার ও বন্ধুরা, যাঁদের এই অপূরণীয় ক্ষতি হল তাঁদের জন্য আমার সমবেদনা এবং প্রার্থনা। কোনভাবেই তাঁদের শান্ত্বনা দেওয়া সম্ভব নয়। আমি এর বিচার চাই। সত্যিটা যাতে সকলের সামনে আসে এবং আর দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আসুন নির্যাতিতার বিচারের দাবিতে সবাই ঐক্যবদ্ধ হই।” অন্যদিকে তারকা সাংসদ দেব এই ঘটনার প্রতিবাদে জানিয়েছেন, “আরজি কর মেডিকেল হাসপাতালে মর্মান্তিক এবং ভয়ঙ্কর ঘটনার পরিপ্রেক্ষিতে, আমরা গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থানকারী একটি দল হিসাবে, আমাদের চলচ্চিত্র “খাদান” এই সময়ে মুক্তির জন্যে স্থগিত করা হল, আমরা দোষীদের দ্রুত বিচারের জন্য অনুরোধ করছি।”

আর জি কর কাণ্ডের প্রভাবে পিছিয়ে দেওয়া হয়েছে দেবের ‘খাদান’ ও শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী’ ছবির টিজার মুক্তি। ১৪ আগস্ট দুটি সিনেমার টিজার প্রকাশ্যে আসার কথা ছিল। তরুণী চিকিৎসকের নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তা পিছিয়ে দেওয়া হল। এদিকে এই মূহুর্তে বিদেশে বেড়াতে গিয়েছেন দেব। সেখান থেকেই ‘খাদান’ ছবির টিজার রিলিজের তারিখ জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে ২৪ ঘন্টার মধ্যেই খাদান রিলিজ পিছিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, আজ ১৪ অগস্ট তারকাদের ডাকে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে গোটা রাজ্যের একাধিক জায়গায় রাত ১১.৫৫ মিনিট নাগাদ নারীদের সমাবেশ হবে। স্বাধীনতার ঠিক ৫ মিনিট আগেই এই প্রতিবাদী মিছিলের ডাক দেওয়া হয়েছে।

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার