নগরোন্নয়নের জন্য বাংলার প্রাপ্য ২,১৬৭ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র

রাজ্যের নগরোন্নয়নের জন্য বাংলার নায্য প্রাপ্য ২,১৬৭ কোটি টাকা আটকে রাখার অভিযোগ উঠল এবার নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পদে পদে বাংলাকে(Bengal) বঞ্চিত করে রাখার অভিযোগ উঠেই চলেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের বিরুদ্ধে। আগেই মোদি সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, মিড ডে মিলের টাকা, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে। এবার তার সঙ্গে যোগ হল রাজ্যের নগরোন্নয়নের(Urban Development Fund) ২,১৬৭ কোটি টাকা(2,167 Crore Rupees) আটকে রাখার ঘটনাও। এখানেই শেষ নয়! আগামী দিনেও যাতে টাকা আটকে রাখা যায়, তার জন্য নয়া ফিকির আমদানি করে সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। কার্যত বাংলার ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার এবং বাংলার মানুষকে ভাতে মারা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর তার জেরেই বাংলার নায্য প্রাপ্য টাকাও আটকে রাখা হয়েছ।

আরও পড়ুন, আর জি করকে হাতিয়ার করে জঙ্গলমহলে জমি ফিরে পেতে চাইছে মাওরা

নবান্ন সূত্রের খবর, বাংলার নগরোন্নয়নের খাতে ২০২৩-২৪ অর্থবর্ষের টাকা চেয়ে গত ৫ এবং ১০ জুলাই কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। এই অর্থবর্ষের মোট ১৪৪৫ কোটি টাকা বকেয়াও দ্রুত ছাড়ার কথা বলা হয়েছে। দু’টি চিঠিতেই বিগত বছরগুলিতে পুরসভার মাধ্যমে এই খাতে টাকার খরচের সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে। কিন্তু, টাকা ছাড়া তো দূরের কথা, পাল্টা চিঠি দিয়ে নতুন করে খরচ সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাব ও ব্যাখ্যা চাওয়া হয়েছে। রাজ্যের হিসেব অনুযায়ী, গত অর্থবর্ষের বকেয়া সহ চলতি অর্থবর্ষের প্রথম পর্যায়ের বকেয়া মিলিয়ে রাজ্যের প্রাপ্য দাঁড়িয়েছে মোট ২১৬৭ কোটি টাকা। এর ফলে রাজ্যের পুর-এলাকাগুলিতে উন্নয়ন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।  

আরও পড়ুন, সোমে রাখি বন্ধন, রবি রাতেই ভাই-বোনের সম্পর্ককে পোক্ত করার বার্তা মুখ্যমন্ত্রীর

এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি জানিয়েছেন, ‘কেন্দ্রের এই স্বৈরাচারী মনোভাব দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কেন্দ্র রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায়। অথচ, সমস্ত হিসাব দেওয়া সত্ত্বেও বিরোধী রাজ্যগুলির, বিশেষত বাংলার টাকা অকারণে আটকে রাখা হয়। নিত্যনতুন ফিকির তুলে রাজ্যের টাকা আটকে রাখা হচ্ছে।’ নবান্নের আধিকারিকদের দাবি, শুধু রাজ্যের নগরোন্নয়নের ২,১৬৭ কোটি টাকাই কেন্দ্র সরকার আটকে রেখেছে তাই নয়, রাজ্যের গ্রামীণ এলাকার জন্য পঞ্চদশ অর্থ কমিশনের চলতি অর্থবর্ষের প্রথম পর্যায়ের প্রায় ১৬০০ কোটি টাকাও আটকে রেখে দিয়েছে। সেই টাকা চেয়ে চিঠি দেওয়া হলেও তার কোনও উত্তর আসেনি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের