পায়ে প্লাস্টার নিয়েই আরজি কর-কাণ্ডে প্রতিবাদে রাজপথে দুলাল লাহিড়ী, বিতর্ক এড়িয়ে সামিল ঋতুপর্ণাও

এতদিন দেশের বাইরে ছিলেন, কিন্তু মন পড়েছিল এখানেই। সেদিন তিনি শঙ্খ বাজিয়ে প্রতীকী প্রতিবাদ করেছিলেন ঠিকই। কিন্তু অনেকেই তাঁকে নিয়ে ট্রোল করছেন, কিন্তু তাতে তাঁর কিছু এসে-যায় না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডে সরব গোটা রাজ্য। দফায় দফায় প্রতিবাদী মিছিল রাজ্য জুড়ে। যাতে অংশ নিচ্ছেন সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই। গত ১৮ অগস্ট আরজি কর-কাণ্ডে রাজপথে নেমে প্রতিবাদ দেখিয়েছেন টলিউডের একাংশ। সকলের একটাই দাবি, তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যার অপরাধীদের অবিলম্বে শাস্তি হোক। যাই হোক, ১৮ অগস্ট টলিউডের একাংশের মধ্যে ছিলেন না অনেকেই। যাদের মধ্যে আছেন তারকা সাংসদ দেব, রচনা বন্দোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তরা।

তবে রচনা বন্দোপাধ্যায় একটি ভিডিওর মাধ্যমে মেয়েটিকে হত্যার প্রতিবাদ জানিয়েছিলেন, ঋতুপর্ণাও ১৪ অগস্ট মেয়েদের রাত দখলের লড়াইয়ে শামিল হতে না পারলেও শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করেছেন। যদিও তাঁদের সেই ভিডিওগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির ফোয়ারা উঠেছিল। কেউ কেউ বলেছেন, অভিনেত্রীরা নাটক করছেন রীতিমতো। যাই হোক, এবার আর ভিডিও নয় রাজপথে নেমে প্রতিবাদ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশাপাশি ভাঙা পা নিয়েই শনিবার আর্টিস্ট ফোরামের আয়োজিত প্রতিবাদী মিছিলে যোগ দেবেন প্রবীণ অভিনেতা দুলাল লাহিড়ী।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে যোগ দেবেন দেব, ঋতুপর্ণারা। পায়ে প্লাস্টার নিয়েই সহকর্মীদের পাশে দাঁড়াবেন দুলাল লাহিড়ী। অভয়ার মৃত্যুর বিচার চেয়ে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন বাংলার তারকারা। কিন্তু লিগামেন্টে অস্ত্রোপচার হওয়ায় তাতে যোগ দিতে পারেননি দুলাল লাহিড়ী। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। একটি সংবাদমাধ্যমকে আর্টিস্ট ফোরামের প্রতিবাদী মিছিলে দুলালবাবুর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। ওদিকে এত ট্রোল, নিন্দুকদের আক্রমণকে পাত্তা না দিয়ে আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ-খুনের ঘটনায় আর্টিস্ট ফোরামের জমায়েতে হাজির হবেন অভিনেত্রী। এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তিনি।

এ প্রসঙ্গে ঋতুপর্ণা জানিয়েছেন, তিনি সবসময়ে এই আন্দোলনের সঙ্গে ছিলেন। এতদিন দেশের বাইরে ছিলেন, কিন্তু মন পড়েছিল এখানেই। সেদিন তিনি শঙ্খ বাজিয়ে প্রতীকী প্রতিবাদ করেছিলেন ঠিকই। কিন্তু অনেকেই তাঁকে নিয়ে ট্রোল করছেন, কিন্তু তাতে তাঁর কিছু এসে-যায় না। তিনি এই প্রতিবাদে ছিলেন, আছেন আর থাকবেন। আজ এই আর্টিস্ট ফোরামের প্রতিবাদী জমায়েতে থাকতে পারবেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা। কারণ তাঁরা এখন কর্মসূত্রে কলকাতার বাইরে।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য