ধর্ষকদের কঠোর শাস্তি সংক্রান্ত আইন নিয়ে ‘ নীরব’ মোদি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডে নাম না করেই  মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার  মহারাষ্ট্রের জলগাঁওতে ‘লাখপতি দিদি’ প্রকল্পের একটি অনুষ্ঠান থেকে মহিলাদের বিরুদ্ধে হওয়া অন্যায় নিয়ে তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় ধর্ষকদের গুরুত্বর শাস্তি দেওয়া হবে বলে তিনি  আশ্বাস দেন। কিন্তু এদিন একবারের জন্য  ধর্ষকদের বিরুদ্ধে দেশে কোন  কঠোর শাস্তি সংক্রান্ত আইন হবে কিনা তা নিয়ে কোন মন্তব্য করলেন না মোদি।

বরং তিনি সাফাই দিলেন, ‘মহিলাদের বিরুদ্ধে অপরাধকারীদের কঠোর শাস্তি দিতে আমাদের দেশের আইন অনেক শক্তিশালী।‘কিছু দিন আগেই ধর্ষণ রুখে কড়া আইন আনার দাবি জানিয়েছিলেন  প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।  ধর্ষণের মামলার ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে দ্রুত বিচার করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক – এই আবেদন জানান বাংলার মুখ্যমন্ত্রী। তবে এদিন প্রধানমন্ত্রী নতুন আইন নিয়ে কোন মন্তব্য করলেন না।

এদিন মোদি বলেন,’ নারীদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রতিটি রাজ্য সরকারকে বলব যে মহিলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অপরাধী যেই হোক না কেন, তাদের রেয়াত করা উচিত নয়।‘ অন্যদিকে বর্তমানে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সব রাজনৈতিক দল দাবি করছে, ধর্ষণ রুখতে যেন কঠোর আইন নিয়ে আসুক কেন্দ্রীয় সরকার। তবে সেই দাবি নিয়ে কার্যত নীরব থাকলেন দেশের প্রধানমন্ত্রী।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের