‘পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে’পাকিস্তানকে নিয়ে আশাবাদী মহসিন নাকভির

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই বাংলাদেশের কাছে হেরেছে পাকিস্তান ক্রিকেট দল। এই হারের ঘটনায় কড়া সমালোচনা করেছেন রমিজ রাজা, শহীদ আফ্রিদি ও কামরান আকমলরা। পাশাপাশি এই ব্যর্থতার দায়ভার উঠেছিল বোর্ডপ্রধানের কাঁধেও। এই নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির। রবিবার ২৫(অগাস্ট) শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে। কিন্তু এই ম্যাচেই পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছিল ৬ উইকেটে ৪৪৮ রান নিয়ে।

ম্যাচ শেষ হওয়ার পরে পরেই পিসিবি চেয়ারম্যান সামাজিক মাধ্যমে একটি পোস্টে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।এরপর তিনি লিখেছেন,‘বাংলাদেশ ক্রিকেট দল চমৎকার খেলেছে। ম্যাচের পুরোটা সময় অটল থেকেছে।পাকিস্তানের বিপক্ষে প্রথমবার বলে এটি ঐতিহাসিক জয়।তাদেরকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন।’

পাশাপাশি জানান,৩০ অগাস্ট শুরু ম্যাচে পাকিস্তান দল ভালো করবে বলে আশাবাদী তিনি। এই নিয়ে নাকভির আরও জানান, ‘দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান দলের যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে পারেনি। ইনশা আল্লাহ, পাকিস্তান দল পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে।’

উল্লেখ্য,টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। তাও আবারও তাদেরই মাটিতে। টাইগারদের কাছে পাকিস্তানের এমন হারে অবাক হয়েছেন দেশটির প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজা। তিনি মনে করেন, এশিয়া কাপে ভারতের কাছে যখন হেরেছে, তখন থেকেই পাকিস্তানের পতন শুরু হয়েছে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এমন হারে রীতিমতো সমালোচনার ঝড় বইছে দেশটির ক্রিকেটাঙ্গনে। তবে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির।

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা