Kusheshwar Shiv, Dwarka : এই মন্দির দর্শন না করলে দ্বারকাধীশ দর্শন রয়ে যাবে অসম্পূর্ণ

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : হিন্দু সনাতন ধর্মে সকল দেবদেবীর দেবতা হলেন মহেশ্বর শিব। তিনি আদি , তিনিই অনন্ত। তবে তাঁর সাথে শ্রী বিষ্ণুর নিবিড় যোগসূত্র বর্তমান। কখনো মহেশ্বরকে বিষ্ণু শান্ত করেছেন, আবার, কখনো বিষ্ণুর বীভৎস রূপকে প্রশমিত করেছেন স্বয়ং মহাদেব। ঠিক তেমনই তাঁদের বেশ কিছু মন্দিরেও এমন যোগসূত্র দেখা যায়।

ঠিক এমনি একটি নিদর্শন হল পশ্চিম ভারতের গুজরাটের গোমতি নদীর তীরে অবস্থিত কৃষ্ণালয় দ্বারকাধীশ মন্দির। জানা যায়, এই মন্দিরের উত্তরে মোক্ষদ্বারের কাছে অবস্থিত কুশেশ্বর শিব মন্দির। জনশ্রুতি আছে, এই মন্দির দর্শন না করলে অসম্পূর্ণ রয়ে যায় দ্বারকাধীশ দর্শন। তবে কেন ? এর নেপথ্যে কি কাহিনী আছে ?

পৌরাণিক কাহিনী থেকে পাওয়া তথ্যানুসারে জানা যায়, সৎযুগে মহারাজা রৈবত সমুদ্রের ভূমিতে কুশ বিছিয়ে একাধিক যজ্ঞ করেছিলেন। তৎকালীণ সময়ে সেখানে কুশ নামে এক প্রবল পরাক্রমশালী দৈত্যের উপদ্রব ছিল। তখন ব্রহ্মার চেষ্টা করেছিলেন সেই দৈত্যকে বিনাশ করার, কিন্তু, প্রবল শক্তিশালী কুশকে কিছুই করতে পারেননি তিনি। তাই ব্রহ্মা কুশেরই আরাধ্য মহাদেবের শরণাপন্ন হয়েছিলেন। এরপর মহাদেব শিব  কুশকে ভূমিতে পুঁতে দেয় ও সেখানেই মহাদেব কুশেশ্বর লিঙ্গ মূর্তি রূপে আবির্ভুত হন। কুশ মহাদেবের পরম ভক্ত হওয়ায় তিনি কুশকে আশীর্বাদ দেন যে, দ্বারকা আসার পর যে ব্যক্তি কুশেশ্বরের দর্শন করবেন না, সেই ব্যক্তির অর্ধেক পুণ্য কুশ নামক সেই দৈত্য লাভ করবে। তাই এই দ্বারকা ধামের অপর একটি নাম হয় কুশস্থলী। সেই বিশ্বাস অনুযায়ী অগণিত ভক্ত দ্বারকাধীশকে দর্শন করে কুশেশ্বর শিবকে দর্শন করে যান।

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে