Loading live market data...
Loading active stocks...
Connecting...

পথ ভোলা পথিকের আশ্রয়স্থল যেন নিউ বারাকপুর থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ ব্যারাকপুর : বিগত কয়েক দিনে বেশ কয়েকজন মানুষকে উদ্ধার করেছে নিউ বারাকপুর থানা। তেমনি আরেকটি দৃষ্টান্ত পুনরায় স্থাপন করল উত্তর ২৪ পরগনা ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই প্রান্তিক থানা। রাজনৈতিক ডামাডোলের মাঝখানে যখন পুরো রাজ্য উত্তপ্ত, তখন পুলিশ প্রশাসন ল এন্ড অর্ডার সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। তেমনই সময়ে হঠাৎ গত মঙ্গলবার রাতে নিউ বারাকপুর থানার(New Barrackpore P.S.) টহলদারি ভ্যান লক্ষ করে পুরসভার ১ নং ওয়ার্ডে ভাঙাগড়া শীতলা মন্দির এলাকায় একজন উদভ্রান্ত ৬০ উর্ধ্বে মহিলা ঘোরাঘুরি করছেন।দেখেই মনে হল তিনি ভুল পথে চলে এসেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে নিজের নামটুকু ছাড়া আর কিছু বলতে পারছিলেন না।

কর্তব্যরত অফিসার সুদীপ্ত বিশ্বাস বুঝতে পারেন মহিলা মানসিক সমস্যায় রয়েছে। থানার ওসির নির্দেশ মতো তিনি মহিলাকে থানায় নিয়ে আসেন এবং সাময়িক সেবা সুশ্রষার পর আবার দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেও ফলপ্রসূ সমাধান না পেয়ে পুলিশ আবারও সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয়।কিন্তু ১২ ঘন্টা কেটে গেলেও তেমন কোন সদর্থক সমাধান মিলছিল না। থানা এলাকায় বিভিন্ন ল এন্ড অর্ডারের মাঝখানে ও বৃদ্ধাকে নিয়ে আলাদা করে জিজ্ঞাসাবাদে বসেন থানার বড় বাবু। মানসিক রোগীর সাথে পরম আত্মীক বার্তালাপে মিলে যায় সমাধান সূত্র। বৃদ্ধা তাঁর স্বর্গত পিতার নাম ও পিতৃগৃহের সম্পূর্ণ ঠিকানা বলতে পারেন। যেটি পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার ধাত্রীগ্রাম পীয়ারিনগরে। সাথে সাথে কালনা থানার মাধ্যমে যোগাযোগ করা হয় মহিলার ভাইয়ের সাথে। সেখান থেকে পাওয়া যায় মহিলার একমাত্র মধ্যমগ্রাম (Madhyamgram)নিবাসী পুত্রের ফোন নম্বর। তার পরে পথ ভোলা মায়ের সাথে পুত্রের মিলন ঘটিয়ে বুধবার দুপুরে মধুরেণ সমাপয়েৎ আয়োজন করলেন নিউ বারাকপুর থানার ওসি(OC) সহ আধিকারিকরা।মহিলার নাম পুতুল মজুমদার।

বাড়ি মধ্যমগ্রাম পুরসভার ১০ নং ওয়ার্ডে পূর্বাশা দক্ষিণ বঙ্কিম পল্লীতে(Bamkim Pally)।থানার ওসি সুমিত কুমার বৈদ্য জানান ,উনি আমার মায়ের বয়সী। মানসিক অসুস্থতার জন্য পথ হারিয়ে ফেলেছেন। আজকে যদি আমার মা এরকম ভাবে পথ হারিয়ে ফেলতেন যেটা ছেলে হিসেবে করার দরকার সেটাই করেছি। স্বভাবতই হারানো মাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত সন্তান কিংশুক বাবু। পুলিশ কে ধন্যবাদ জানাতে ভোলেননি। হারানো মা ফিরে গেছে পুত্রের হাত ধরে নিজস্ব ঠিকানায়।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা