Loading live market data...
Loading active stocks...
Connecting...

শুভেন্দুর জেলায় ৯৩ জন চিকিৎসককে শোকজ করল স্বাস্থ্য দফতর

৯৩ জন চিকিৎসককে শোকজ করতে বাধ্য হল জেলা স্বাস্থ্য দফতর। এই ঘটনা ঘটেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ ১৫টি, কেউ ২৫টি আবার কেউ ৩০টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। যুক্ত মানে একেবারে খাতায় কলমে যুক্ত। আর তা দেখে চক্ষু চড়কগাছ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের। শেষে আর জি কর কাণ্ডের(R G Kar Incident) মাঝেই জেলার ৯৩ জন চিকিৎসককে শোকজ(Show Cause) করতে বাধ্য হল জেলা স্বাস্থ্য দফতর(District Health Department)। আর এই ঘটনা ঘটেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরে(Purba Midnapur)। এই ঘটনার জেরে শোকজের নোটিস পাওয়া চিকিৎসকদের দাবি, আর জি কর ইস্যুতে পথে নামার জন্য প্রতিশোধ নিতে গণহারে শোকজ করা হয়েছে। যদিও জেলা স্বাস্থ্য দফতরের দাবি, এই ঘটনার সঙ্গে আর জি কর কাণ্ডের কোনও যোগই নেই। এর প্রমাণ হিসাবে তুলে ধরছেন তাঁরা স্বাস্থ্যসাথীর দুটি ভুয়ো বিল। তাঁদের দাবি, একজন চিকিৎসক ৭০ কিলোমিটারের ব্যবধানে ২ জায়গায় ২টি নার্সিংহোমে একসঙ্গে অপারেশন করছেন বলে দেখানো হয়েছে। একই সময়ে এটা কীভাবে সম্ভব?

আরও পড়ুন, বাংলার চাপে ১১৬ বছরের পুরনো রেজিস্ট্রেশন আইন পরিবর্তনের পথে মোদি সরকার

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার যে ৯৩ জন চিকিৎসককে শোকজ করা হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের তরফে তাঁদের তালিকায় তমলুক শহরের নামী চিকিৎসকরাও আছেন। এদের সকলের বিরুদ্ধে অভিযোগ যে এরা Clinical Establishment Act মেনে চলছেন না। এরা যে নিয়ম মেনে চলছেন না সেটার প্রমাণ মিলেছে Clinical Establishment Act Portal-এই। দাবি জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। আর সেই সূত্রে জেলার ৭০টি নার্সিংহোমকেও নোটিস পাঠানো হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, এই অনিয়ম দীর্ঘদিন ধরে চলছে। চিকিৎসা পরিষেবার নামে একচেটিয়া ভাবে নার্সিংহোমগুলি মানুষের জীবন নিয়ে খেলা চলছে। বেশকিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা এই সব নার্সিংহোমের মাথা। তাই এই অনিয়ম বছরের পর বছর ধরে হলেও মৌচাকে ঢিল মারার কাজটা হয়নি। দেখা যাচ্ছে এক এক জন চিকিৎসক একটি, দুটি বা রটি নয় কেউ ১০টি, কেউ ১৫টি, কেউ ২০টি কেউ কেউ বা ৩০টি পর্যন্ত নার্সিংহোমের সঙ্গে যুক্ত। একইসঙ্গে সামনে এসেছে, স্বাস্থ্যসাথী বিলে অনিয়মের ঘটনা। যা দেখে জেলাশাসক পূর্ণেন্দু মাজী স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করার ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দফতরকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তারপরই Clinical Establishment Act ভাঙার অভিযোগে একযোগে ৯৩ জন চিকিৎসককে চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করা হয়।

আরও পড়ুন, নারী নির্যাতনে অভিযুক্ত আর শাস্তিপ্রাপ্তরাই আরজি কর আন্দোলনে সিপিএমের মুখ

দেখা যাচ্ছে সেই শোকজের তালিকায় থাকা এক চিকিৎসক তমলুক শহরে মোট ২৯টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। Clinical Establishment Act Portal থেকে এমনই তথ্য বের করে তাঁকে চিঠি ধরিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। এভাবে ৩টি বা তার বেশি নার্সিংহোমের সঙ্গে যুক্ত মোট ৯৩ জন চিকিৎসককে শোকজ করা হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাঁদের চিঠি পাঠিয়ে কীভাবে এতগুলি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁরা যুক্ত, তা জানতে চেয়েছেন। প্রতিটি নার্সিংহোমে কতটা সময় দেন সেটাও উল্লেখ করতে হবে বলে জানিয়েছেন। তবে শুধু চিকিৎসকদেরই নয়, ওইসব নার্সিংহোম কর্তাদেরও নোটিস ধরানো হয়েছে। তাঁরা কীভাবে ওই চিকিৎসকদের থেকে পরিষেবা পাচ্ছেন, সেটা জানাতে হবে। তমলুক শহরে প্রায় ৮০টি নার্সিংহোম রয়েছে। একাধিক কাউন্সিলার, তৃণমূল নেতা ওইসব নার্সিংহোমের মালিক। তাই আর জি কর কাণ্ডে বা রাজনৈতিক প্রতিশোধ স্পৃহায় কেউ এই ঘটনা ঘটিয়েছেন, এমন যুক্তিও খাটছে না এই ক্ষেত্রে। সব থেকে চাঞ্চল্যকর ঘটনা হিসাবে উঠে এসেছে একাধিক স্বাস্থ্যসাথীর বিলে দেখা যাচ্ছে, একজন চিকিৎসক একই দিনে, একই সময়ে দুটি বা তিনটি জায়গায় অপারেশন করছেন। আর সেই সব জায়গাগুলির ব্যবধান ৫০ থেকে ৭০ কিলোমিটার।

আরও পড়ুন, ‘অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’, জয়কে ঘিরে মমতার শাহি খোঁচা

আদতে এভাবে ভুয়ো বিল জমা দিয়ে সরকারের টাকা আত্মসাৎ করার খেলা চলছে সেটা সামনে এসে যাওয়ায় স্বাস্থ্য দফতরের তরফে এবার ওই সব চিকিৎসকদেরই শোকজের নোটিসে বলা হয়েছে, কীভাবে তাঁরা একইদিনে একইসময়ে ৫০ থেকে ৭০ কিলোমিটার ব্যবধানে থাকা দুটি পৃথক পৃথক নার্সিংহোমে অপারেশন করছেন তা জানাতে। শোকজের নোটিস পাওয়ার পরে ওই ৯৩জন চিকিৎসকের দাবি, তাঁরা সকলেই নাকি Clinical Establishment Act মেনেই কাজ করেন। নিয়ম ভাঙার এই সংস্কৃতি হলে সেটা অনেক আগে থেকেই নিশ্চয় হচ্ছে। তাহলে প্রথম থেকেই এটা সাবধান করা উচিত ছিল। CMOH এতদিন কী করছিল? যদিও বিষয়টি এখন আর শুধুমাত্র শোকজের আটকে যায়নি। বরঞ্চ তা ক্রমশ রাজনীতির আঙিনায় চলে আসছে। শোকজের নোটিস পাওয়া অনেক চিকিৎসকই দাবি করেছেন, তাঁরা বিজেপি ঘনিষ্ঠ মনে করেই এই শোকজের নোটিস দেওয়া হয়েছে। তবে এই নোটিসের জবাব তাঁরা দেবেন এবং প্রয়োজনে যদি আদালতে যেতে হয় তা তাঁরা যাবেন।

১০ মে অশুভ গ্রহণ যোগের প্রভাব! মেষ-সহ ৪ রাশির জাতকদের বাড়তে পারে দুশ্চিন্তা

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

মাধ্যমিক ফলপ্রকাশের আগেই দেখুন, রাশি অনুযায়ী আপনার সন্তানের দিনটি কেমন যাবে…

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ