ধর্ষকদের কঠোর সাজা চেয়ে ফের মোদিকে চিঠি মমতার

এবারের চিঠিতেও মুখ্যমন্ত্রী দেশে ধর্ষণ রুখতে কঠোর আইন আনার কথা কেন্দ্রকে থুড়ি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর-কাণ্ডের(R G Kar Incident) আবহে প্রধানমন্ত্রী(Prime Minister of India) নরেন্দ্র মোদিকে(Narendra Modi) ধর্ষণ রুখতে কঠোর আইন আনার জন্য চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই চিঠির প্রত্যুত্তরে রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা স্মরণ করিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তাতে বলা হয়েছিল, রাজ্যের জন্য ১৭টি ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু ১১টি কোর্ট চালু করতে পারেনি রাজ্য সরকার। ওই চিঠির প্রেক্ষিতে ফের এদিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত ২২ আগস্ট ধর্ষণ রোধে কঠোর আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী সেই প্রশ্নের কোনও জবাব দেননি। নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে একটি উত্তর দেওয়া হলেও, সেটা দায়সারা। তাই দৃষ্টি আকর্ষণের জন্য ফের চিঠি দিলেন তিনি।

আরও পড়ুন, অভিষেকের নামে ১০ কোটির তোলাবাজি, গ্রেফতার তৃণমূল নেতা

মমতার দাবি, দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ও ধর্ষণের যে ঘটনা ঘটছে, সেগুলি রুখতে অবিলম্বে কঠোরতম আইন আনতে হবে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কেন্দ্র সরকার যে তথ্য আগের চিঠিতে দিয়েছিল, তার সবটা ঠিক নয়। ১৭টি ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন দেওয়া হয়েছিল তা ঠিকই, কিন্তু ১১টি কোর্ট চালু করতে পারেনি রাজ্য সরকার, এই তথ্য ভুল। ১০টি পকসো কোর্টের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, রাজ্যে নারী সুরক্ষার স্বার্থে ১০০ এবং ১০৯৮ হেল্পলাইন নম্বর চালু রয়েছে। ২২ তারিখের চিঠিতে মমতা বলেছিলেন, ‘দেশে রোজ প্রায় ৯০টি এ ধরনের ঘটনা ঘটছে। এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। এমন ন্যক্কারজনক ঘটনায় ইতি টানা আমাদের সকলের দায়িত্ব। এসব ঘটনাকে চিহ্নিত করে দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করা দরকার। আমার প্রস্তাব, দেশের প্রতিটি জায়গায় ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরি করা হোক। তার মাধ্যমে ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার বিষয়টি ত্বরান্বিত হোক।’

আরও পড়ুন, ‘টলিগঞ্জের বাবু-বিবিরা ভাবমূর্তি গড়তে ব্যস্ত, তৃণমূলের কথা ভাবে না’, বিস্ফোরক কুণাল

এদিন মমতা নতুন করে কেন্দ্রকে জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধর্ষণ এবং ধর্ষণ-খুন মামলার বিচার করে শাস্তি দেওয়া হোক। কেন্দ্রীয় সরকার  কঠোর আনার কথা বিবেচনা করুক। উল্লেখ্য, আর জি কর কাণ্ডের পর থেকেই মমতা সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দাবি তুলেছে, ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা দেওয়া হোক। এই মর্মে আগামী সপ্তাহে রাজ্য বিধানসভায় একটি বিল আনার কথাও ঘোষণা করেছেন মমতা। সেই সঙ্গে এটাও জানিয়ে রেখে দিয়েছেন, সেই বিলে রাজ্যপাল সই না করলে তৃণমূলের মহিলা সদস্যরা রাজভবনে গিয়ে রাজ্যপালকে ঘেরাও করে রেখে দেবেন। আবার অভিষেক জানিয়েছেন, কেন্দ্র সরকার দ্রুত ধর্ষণ বিরোধী কড়া আইন আনতে না পারলে দিল্লিতে গিয়ে আন্দোলন করবে তৃণমূল।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের