অভিযুক্ত হোক বা অপরাধী, বুলডোজার কখনই নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুলডোজার নীতি নিয়ে এবার বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। সোমবার স্পষ্টভাবে শীর্ষ আদালতের তরফে জানান হয়েছে,  কেউ অভিযুক্ত বলেই তাঁর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, এমনটা করা যাবে না। কোন বাড়ি ভাঙতে গেলে উপযুক্ত  থাকতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিন বুলডোজার নিয়ে মামলার শুনানি হয়েছিল বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে। অন্যদিকে আদালতে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।  সেই সময় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি প্রশ্ন করেন, ‘,অভিযুক্ত বলেই কীভাবে কারও বাড়ি ভাঙা যেতে পারে? আইন অনুযায়ী নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করে ভেঙে দেওয়া যায়না।‘ সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান,’ আমরা অবৈধ ভাবে কোন নির্মাণ তৈরি হলে তা বুলডোজার দিয়ে ভেঙে দিই।‘ আর তা শুনেই দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়,’ গোটা দেশে বুলডোজার অ্যাকশন নিয়ে একটি গাইডলাইন দিতে হবে।‘

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে  বেশ কয়েকটি রাজ্যের  সরকার গুরুতর অপরাধের সঙ্গে  জড়িতদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। মূলত, দেখা গিয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। তাই সুপ্রিম কোর্টে অপরাধের মামলায় অভিযুক্তদের বাড়ি বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলার সিদ্ধান্তের বিরোধিতা করে দায়ের হয়েছিল মামলা। এদিন ছিল সেই মামলার শুনানি। আর সেই সময় মামলাকারীর আইনজীবী দুষ্মন্ত দাভে বুলডোজার নীতি বন্ধ করতে সুপ্রিম কোর্টকে নির্দেশিকা দিতে আর্জি জানান। তবে সুপ্রিম কোর্ট তা নিয়ে কোন মন্তব্য করেনি। আগামী ১৭ই সেপ্টেম্বর এই মামলার হবে পরবর্তী শুনানি।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?