জেলাশাসক অফিস ঘেরাও অভিযানে নেমে গ্রেফতার হলেন নিশীথ

কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে জেলাশাসকের দফতর ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল এদিন। সেই অভিযানে নেমেই গ্রেফতার হলেন নিশীথ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর-কাণ্ডে(R G Kar Incident) বিচার চেয়ে এবং রাজ্যে নারী সুরক্ষার দাবিতে কোচবিহার(Coachbehar) জেলা বিজেপির(BJP) পক্ষ থেকে জেলাশাসকের দফতর ঘেরাওয়ের(DM Office Gherao) ডাক দেওয়া হয়েছিল এদিন অর্থাৎ সোমবার। এদিন দুপুর ২টো নাগাদ সেই ঘেরাও কর্মসূচী ছিল। সেই কর্মসূচীতে যোগ দেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক(Nishith Pramanik)। সেই অভিযানকালেই পুলিশের হাতে গ্রেফতার(Arrested) হলেন নিশীথ। তবে শুধু নিশীথকেই যে গ্রেফতার করা হয়েছে এমনটা নয়। নিশীথ-সহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৭ জন মহিলা।

আরও পড়ুন, হাওড়ার শালিমার থেকে নিউটাউনের হাতিশালা পর্যন্ত নয়া বাসরুট চালু

এদিন দুপুর ২টো নাগাদ বিজেপির কর্মসূচীতে যোগ দেন নিশীথ সহ কোচবিহারের জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়, বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, মালতি রাভা প্রমুখ। তাঁদের সামনে রেখেই মিছিল এগোতে থাকে জেলা শাসকের কার্যালয়ের দিকে। ক্রমশ জেলাশাসকের দফতরের দিকে মিছিল এগোলে বাধা দেয় পুলিশ। তবে সেই বাধা কেটে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন নিশীথরা। ঘটনা হচ্ছে, নিশীথ এবারের লোকসভা নির্বাচনে হেরে গিয়েছে শুধু যে তার কেন্দ্রীয় মন্ত্রীর পদ হারিয়েছেন তাই নয়, নিজের সাংসদ পদটিও হারিয়েছেন। কিন্তু তিনি এখনও কেন্দ্রের কাছে থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তাই এদিন কর্মদূচীতে নিশীথের সঙ্গে তাঁর নিরাপত্তাকর্মীরাও ছিলেন। আর এদের সঙ্গেই বচসা বাঁধে পুলিশের।

আরও পড়ুন, তৃণমূল সাংসদ কীর্তি আজাদের স্ত্রী বিয়োগ, শোক জ্ঞাপন করলেন মমতা

পুলিশি বাধা পেয়ে জেলাশাসকের অফিসে যেতে পারছিলেন না বিজেপির নেতা ও কর্মীরা। তাই তাঁরা জেলাশাসকের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে পুলিশ সুপারের অফিসে ইটবৃষ্টি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। সেই ঘটনার জেরে সোমবার দুপুর বিজেপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার শহরের সাগরদিঘী এলাকা। জানা গিয়েছে, ডিএসপি চন্দন দাস, অতিরিক্ত ডিএসপি কৃষ্ণগোপাল মিনা এবং আইসি তপন পালের সঙ্গে কথা কাটাকাটির এমনকি ঠেলাঠেলি পর্যন্ত হয়েছিল নিশীথ ও তাঁর নিরাপত্তারক্ষীদের। তখনই নিশীথকে আটক করে এসপি অফিসে নিয়ে চলে যায় পুলিশ। মুহূর্তের মধ্যে উত্তেজনাও বেড়ে যায় বিজেপি নেতা এবং কর্মীদের মধ্যে। স্লোগান দিতে দিতে তাঁরা এগিয়ে যেতে চান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু কিছু ক্ষণের মধ্যে এসপি অফিসে ইটবৃষ্টি শুরু করেন আন্দোলনকারীরা। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী