চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশ করা যাবে না বুথফেরত সমীক্ষা, জম্মু- কাশ্মীর এবং হরিয়ানা নির্বাচনে বড় ঘোষণা কমিশনের

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই জম্মু- কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন শুরুর আগেই বড় ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, জম্মু ও কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনে করা যাবে না বুথফেরত সমীক্ষা অর্থাৎ এক্সিট পোল। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি।

সেখানে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর সকাল সাতটা থেকে ৫ অক্টোবর সন্ধে ছটা পর্যন্ত হরিয়ানা এবং জম্মু- কাশ্মীরে করা যাবে না কোন এক্সিট পোল। আর এই ব্যাপারে ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইনের ১২৬এ- উপধারা ১-এর কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন।  অন্যদিকে  জম্মু ও কাশ্মীরে হবে তিন দফায় বিধানসভা নির্বাচন। শেষ দফার ভোট ১ অক্টোবর। সেইজন্য ৫ অক্টোবরের আগে এক্সিট পোলের ফল প্রকাশ করা যাবে না।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর এক দফাতেই হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে ভোট হবে। আর  জম্মু – কাশ্মীরে বিধানসভা নির্বাচন ১৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হবে। ৮ অক্টোবর দুই রাজ্যে হবে ভোটগণনা । বলা বাহুল্য,  জম্মু ও কাশ্মীরের মোট ৯০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হবে নির্বাচন।  ৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্য়াহারের পর এই প্রথমবার  উপত্যকায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। 

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ