হুমকির মুখে বাংলাদেশে গোটা নির্বাচন কমিশনের ইস্তফা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশে শুরু হয়েছে নৈরাজ্য। আওয়ামী লীগ জমানায় নিয়োগ পাওয়ার কারণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। আর বৃহস্পতিবার প্রাণ বাঁচাতে একই সঙ্গে ইস্তফা দিলেন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার। একই সঙ্গে গোটা নির্বাচন কমিশনের ইস্তফা বেনজির বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন প্রাক্তন প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল। তাঁর সঙ্গেই নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেন মোহাম্মদ আহসান খান হাবীব, মোহাম্মদ আলমগীর, রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিছুর রহমান। গত বছর দেশে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বও পালন করেছিলেন তাঁরা। যদিও বিরোধী দল বিএনপি-সহ পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সাহায্যে পরিচালিত একাধিক দলের তরফে দাবি করা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। গত ৫ অগস্ট শেখ হাসিনার ইস্তফার পরেই নির্বাচন কমিশন ভেঙে দেওয়ার দাবি ওঠে।

এদিন দুপুরেই নির্বাচন কমিশনারদের ইস্তফার দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিএনপি-জামায়াত ইসলামী-সহ বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা। এক পর্যায়ে কমিশনের ভিতরেও ঢোকার চেষ্টা চালান। কিন্তু সেনাবাহিনীর জওয়ানরা বাধা দেওয়ায় সেই চেষ্টা ভেস্তে যায়।

বিক্ষোভের মুখে সাংবাদিক বৈঠক ডেকে ইস্তফা দেওয়ার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবুল আউয়াল, নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ আহসান খান হাবীব। বাকি দুই নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিছুর রহমানও ইস্তফা দিয়েছেন বলে জানান পদত্যাগী প্রধান নির্বাচন কমিশনার।

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

”আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?