চিকিৎসকদের মঙ্গলবার ৫ টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার জেরে টানা ১ মাসের কাছে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। আর তাতে ব্যাহত হয়েছে চিকিৎসা ব্যবস্থা। এই নিয়ে সোমবার  আরজি কর মামলার শুনানির সময়  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। ‘ একথায় সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট।

পাশাপাশি প্রধানবিচারপতি জানিয়ে দেন,’ তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না রাজ্য। তবে আগামীকাল বিকেল ৫ টার মধ্যে চিকিৎসক কাজে যোগ না দেন, তবে তাঁর বিরুদ্ধে রাজ্য কোনও পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারব না।‘ শুধু তাই নয় চিকিৎসকদের অসুবিধা জেনেই  পদক্ষেপ করতে হবে রাজ্যকে।

উল্লেখ্য সোমবার  আর জি কর মামলায় দ্বিতীয় দফার শুনানি হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চে।  আর এই শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, চিকিৎসকদের কর্মবিরতির জেরে প্রাণ হারিয়েছেন ২৩ জন। ৬০০০ মানুষ ক্ষতিগ্রস্ত। তবুও চিকিৎসকেরা   কাজে ফিরছেন না।‘ আর রাজ্যের এক বক্তব্যের পরেই আদালতে চিকিৎসকদের আইনজীবী লুথরা জানিয়েছেন, ‘বেশ কয়েকজন চিকিৎসক হুমকির মুখোমুখি হচ্ছেন। তবে  চিকিৎসক হাসপাতালের বাইরে স্বেচ্ছায় চিকিৎসা দিচ্ছেন।’  পাশাপাশি লুথরা জানান,’  মহিলা চিকিৎসকদের জন্য আলাদা  টয়লেট, বিশ্রামের জন্য ঘর এবং সুরক্ষা থাকা উচিত।’ দুপক্ষের সওয়াল-জবাবের পর প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন , চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দিতে হবে।

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?