মহানন্দা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মায়ের সাথে ষষ্ঠী পূজো দেখতে এসেছিল। কিন্তু আর ঘরে ফেরা হলো না। ফিরলো নিথর দেহ। মহানন্দা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল নবম শ্রেণীর এক ছাত্রের। জানা যায় আজ চাপরা ষষ্ঠী ছিল। এই উপলক্ষে পুরাতন মালদার(Old Malda) মঙ্গলবাড়ী মহানন্দা ঘাটে ষষ্ঠী পুজোয় ব্রত হয়েছিল মায়েরা। ঠিক সেই সময় মহানন্দা নদীতে নেমে তলিয়ে যায় এক ছাত্র। পরে তাকা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

জানা গেছে, মৃত ছাত্রের নাম পীযূষ দত্ত(Pijus Dutta)। বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ী খইহাট্টা। নবম শ্রেণীর(Class Nine) ছাত্র ছিল সে। জানা যায়, সোমবার ষষ্ঠী পূজা উপলক্ষে মায়ের সাথে পীযূষ এবং তার আরো দুই ভাই মহানন্দা ঘাটে এসেছিল। পুজো চলাকালীন তিন ভাই মিলে মহানন্দায় নেমেছিল। সে সময় হঠাৎই পীযূষ তলিয়ে যায়। বাকি দুই ভাইয়ের নজরে পরে বিষয়টি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। প্রায় ৩০ মিনিট পর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে,মালদার চাচল মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন ঘিরে ধুন্দুমার।আরজি করের ঘটনার প্রতিবাদে এস এফ আই ও ডি ওয়াই এফ আই – এর ডেপুটেশন ঘিরে উত্তেজনা।জোর করে ব্যারিকেড ভেঙে মহকুমা শাসকের দফতরে ঢোকার চেষ্টা।পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।পাল্টা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা।পথ অবরোধ করে বিক্ষোভ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়।

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন