‘ডাক্তাররা মিথ্যে কথা বলছেন’, সন্তানহারা মায়ের আকুল আর্তি

সন্তানহারা মা কবিতা দাস চোখের জল মুছতে মুছতে সাফ জানিয়েছেন, ‘ডাক্তাররা মিথ্যে কথা বলছেন।’ তাতেই এখন মুখ পুড়ছে আন্দোলনরত চিকিৎসকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডাক্তারদের বিচার করবে কে?’, এই প্রশ্ন তুলে দিয়েছেন সন্তানহারা এক মা। বাড়ি তাঁর হুগলি জেলার কোন্নগরের বিবেকনগরে। নাম কবিতা দাস। হারিয়েছেন তিনি তরতাজা সন্তানকে। বছর ২৭’র যুবক বিক্রম দাসকে(Bikram Das)। এই ঘটনা ঘিরে চিকিৎসকদের কর্মবিরতির(Junior Doctors Strike) ঘটনাকে কাঠগড়ায় তুলে সোশ্যাল মিডিয়ায় জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করা শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। মাঝে জুড়েছে আরই ২ মৃত্যুর ঘটনা। শুধু বিক্রমের ক্ষেত্রেই নয়, অপর ২ ক্ষেত্রেও উঠেছে একই অভিযোগ, বিনা চিকিৎসায় মৃত্যু। রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে জানিয়েছে, চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যে ২৩জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু সেই দাবি মানতে নারাজ চিকিৎসকেরা। এমনকি বিক্রমের ক্ষেত্রেও তাঁদের দাবি, চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যু হয়েছে বিক্রমের। কিন্তু সেই দাবি মানতে নারাজ নিজের ছেলের মৃত্যুতে সুবিচারের দাবিতে সরব হওয়া সন্তানহারা মা কবিতা দাস(Kabita Das)। চোখের জল মুছতে মুছতে তাঁর একটাই প্রশ্ন, ‘এই ডাক্তারদের বিচার করবে কে?’ সেই সঙ্গে সঙ্গে তিনি সাফ জানিয়েছেন, ‘ডাক্তাররা মিথ্যে কথা বলছেন।’

আরও পড়ুন, উত্তরবঙ্গের ২০টি নদীর বাঁধ এবং পাড় রক্ষণে ২০০ কোটির ধাক্কা

গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিও কবিতা দাসেরই। তিনি ডক্টরস ফোরামের(Doctors Forum) সদস্য পূর্ণব্রত গুইনকে ফোন করে সরাসরি চ্যালেঞ্জ করে জানতে চাইছেন, ‘আপনারা মিথ্যে কথা বলছেন। আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন।’ সেই ভিডিও ছড়িয়ে পড়তেই মুখ পুড়ছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। ভিডিওতে দেখা গিয়েছে কবিতা দাস পূর্ণব্রতকে মনে করিয়ে দিচ্ছেন ঘটনার দিন ঠিক কী কী ঘটেছিল। ছেলেকে নিয়ে কীভাবে আর জি করের(R G Kar Medical College and Hospital) এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটেও চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি। সেই ভিডিও’র জেরে এখন তীব্র অস্বস্তিতে পড়েছে চিকিৎসক সংগঠন। যদিও এ বিষয়ে এখনও তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার জেরে পরে কবিতা দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ডাক্তারবাবুরা যদি বলেন বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি, তাহলে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। সেদিন হাসপাতালে যারা ছিলেন আহত ছেলেকে সঙ্গে নিয়ে তাঁদের কাছে বার বার অনুরোধ করি, ডাক্তার কোথায়? কিন্তু কেউ কিছুই জানায়নি। আমি আমার ছেলেকে নিয়ে প্রায় তিন ঘণ্টা নিয়ে ছোটাছুটি করেছি। কিন্তু কোথাও ডাক্তার ছিল না, না ট্রমা কেয়ারে ছিল, না আউটডোরে। এখন ডাক্তারবাবুরা মিথ্যা কথা বলছেন। তাঁরা চিকিৎসা করেননি। যার জেরে আমার ছেলেকে হারিয়েছি। আর এখন আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন।’

আরও পড়ুন, উৎসব মরশুমের মুখেই ভগবানগোলায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস ধরালো রেল

ঠিক কী ঘটেছিল বিক্রমের সঙ্গে? জানা গিয়েছে, পেশায় গাড়িচালক ছিলেন বিক্রম। গত শুক্রবার ভোরে স্থানীয় ক্লাবের সামনে একটি ডাম্পার তাঁর দু’টি পায়ের ওপর দিয়ে চলে যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় আর জি করে। বিক্রমের বাবা সুজিত দাস জানিয়েছেন, ‘সকাল ৯টা নাগাদ আর জি করে পৌঁছাই। প্রথমে জরুরি বিভাগে যাই। সেখানে বলে দেওয়া হয়, ডাক্তার নেই। অন্য কোথাও নিয়ে যান। ডাক্তারদের বলি, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। তখন একজন আউটডোরে টিকিট করতে বলেন। আমরা টিকিট করে অপেক্ষা করি। ছেলেটা সাদা হয়ে যাচ্ছিল। কেউ এসে পায়ে ব্যান্ডেজ করে। ওপিডিতেও বলা হয়, এর চিকিত্সা হবে না। এক্স রে করাতে গেলে ছেলেটা মারা যায়।’ বিক্রমের মায়ের দাবি, ‘ছেলের পা থেকে ক্রমশ রক্ত বেরিয়ে যাচ্ছিল। যন্ত্রণায় ছটফট করছিল। বার বার জিজ্ঞাসা করলাম কোনও চিকিৎসক নেই। ছেলেটার শরীরটা চোখের সামনে সাদা হয়ে গেল। এটা কী প্রতিশোধ নিচ্ছে? আমরাও এভাবে রোগীকে হত্যা করব? যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে মারব? ডাক্তারদের বিচার কে করবে? এর বিচার কে করবে? আমরা কী চাই না, একটা মেয়ের বিচার হোক? আমরাও তো মা। মায়ের তো কোল খালি হল। আমরা সবাই বিচার চাই। এটা কীরকম বিচার চাইছেন ডাক্তাররা! আমরা যেভাবে সন্তানহারা হলাম, ভবিষ্যতে যেন আর কেউ না হয়। ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আমরা সহমত। কিন্তু পরিষেবা না পেয়ে মায়েরা যদি সন্তানহারা হন, সেটা কেমন আন্দোলন?’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের