হরিয়ানা বিধানসভা ভোটে আপের তারকা প্রচারকের তালিকায় ‘জেলবন্দি’ কেজরি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন হরিয়ানা বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি (আপ)। তালিকায় নাম রয়েছে আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় তিহাড় জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান-সহ আরও ৩৯ জন রয়েছেন। যদিও জেলবন্দি কেজরিওয়ালের পক্ষে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালানোর আপাতত সম্ভাবনা নেই বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কেননা, আবগারি দুর্নীতি মামলায় আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে রাউজ অ্যাভিনিউ আদালত।

গত মে মাসে লোকসভা ভোটে দিল্লির পাশাপাশি হরিয়ানাতেই জোট বেঁধে লড়েছিল কংগ্রেস ও আম আদমি পার্টি। বিজেপিকে রুখতে এবার বিধানসভা ভোটেও দুই দল আসন সমঝোতা করে লড়তে পারে বলে চর্চা শুরু হয়েছিল। আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হলেও মাঝ রাস্তায় তা ভেস্তে যায়। ফলে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছে দুই শিবিরই। যদিও আপের প্রার্থী দাঁড় করানোর বিষয়টিকে গুরুত্বই দিতে রাজি হয়নি কংগ্রেস নেতৃত্ব। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান নেতা ভূপিন্দর সিং হুডার মতে, ‘রাজ্যে বিধানসভা ভোটে লড়াই দ্বিমুখী। ভোটাররা কংগ্রেস ও বিজেপির মধ্যে যে কোনও একটি দলকে বেছে নেবে।’

কংগ্রেসের সঙ্গে জোট ভেস্তে যাওয়ায় আপের তরফে তিন দফায় হরিয়ানা বিধানসভার ৯০ আসনের মধ্যে ৬১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আজ বুধবারও (১১ সেপ্টেম্বর) ২১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ৬১ আসনের প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি ৪০ তারকা প্রচারকের নামও নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। তাতে যেমন জেলবন্দি অরবিন্দ কেজরিওয়ালের নাম রয়েছে, তেমনই রয়েছে সুণিতা কেজরিওয়াল, মণীশ শিসোদিয়া, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের নাম-ও।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা