মহামেডানের কাছে নাজেহাল ভবানীপুর

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাত পোহালেই আইএসএল। তার মাঝেই জমে উঠেছে কলকাতা লিগের খেলা। বৃষ্টির কারণে টানা ২৪ ঘন্টা পর শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। আবারও মাঠে মুখোমুখি হল মহামেডান স্পোর্টিং ক্লাব ও ভবানীপুর ক্লাব। বুধবার প্রথমার্ধের খেলা হয়েছিল। যেখানে দুই দলের কেউই খাতা খুলতে পারেনি। ০-০ গোলেই কালকের মত খেলা বন্ধ হয়ে যায়। মাঠে জল জমে যাওয়ার কারণে খেলোয়াড়দের সমস্যার মুখে পড়তে হয়। তাই তৎক্ষণাৎ খেলা বন্ধ করে দেওয়া হয়।

এদিন বৃহস্পতিবারে কোনওরকম বৃষ্টি হয়নি তাই দ্বিতীয়ার্ধের খেলা শুরুও হয়েছিল ও ভালভাবে শেষও করা গিয়েছিল। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটের মাথায় লালনঘাইসাকা গোল করেন। তাঁদের জোড়া গোলই আসে পেনাল্টি থেকে। গোলের জবাবে গোল দেওয়ার অনেক চেষ্টা করেছিল ভবানীপুর। কিন্তু কোনও ফল হয়নি তাতে।

দুদিন ধরে খেলা হওয়ার জন্য সময় একটু বেশীই পাওয়া গিয়েছিল। কিন্তু তাতেও সুবিধা করতে পারেনি ভবানিপুর। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে দ্বিতীয় পেনাল্টি পায় মহামেডান। এবার গোল আসে ইসরাফিলের তরফ থেকে। গ্রুপ পর্বে অনেক এগিয়েছিল ভবানীপুর কিন্তু তাতেও শেষরক্ষা হল না। মহামেডানের কাছে নাজেহাল হল ভবানীপুর।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু