আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সত্যের জয়’, জেল মুক্তি হতেই  কেজরিওয়ালকে শুভেচ্ছা আপের

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। জোর কদমে চলছে প্রস্তুতি। এই আবহে শুক্রবার  সুপ্রিম কোর্টের নির্দেশে টানা ছয় মাস পর জেল থেকে মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এই  জেল মুক্তির খবর পেতেই আনন্দিত আম আদমি পার্টি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিল্লির মুখ্যমন্ত্রীর  স্ত্রী সুনীতা কেজরিওয়াল জানান, ‘আপ পরিবারকে জানাই অভিনন্দন। আশা করি দ্রুত বাকি নেতাদের জেল মুক্তি হবে।‘

আপ সাংসদ রাঘব চাড্ডা এক্সে পোস্ট করে লিখেছেন, ‘সত্যের জয়।  ওয়েলকাম ব্যাক অরবিন্দ কেজরিওয়াল, আমরা আপনাকে মিস করেছি। ‘ ঠিক একই প্রতিক্রিয়া পাওয়া গেল দিল্লির মন্ত্রী অতিশীর টুইটে। তিনি  লেখেন, ‘ সুপ্রিম কোর্টের রায়কে জানাই স্বাগত। সত্যকে কখন পরাজিত করা যায়না। ‘

অন্যদিকে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া  জানান,’ আজ আরও একবার মিথ্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয় হল। এটা আরও একবার প্রমাণিত হয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালের মতো সৎ এবং দেশপ্রেমিক কোনও রাজনীতিবিদ নেই। বিজেপি তাঁকে গ্রেফতার করার জন্য হাজার হাজার ষড়যন্ত্র করেছে। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়।‘ বলা বাহুল্য, কিছু দিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে জেল মুক্তি হয়েছিল মণীশ সিসোদিয়ার। তিনিও কেজরির মত আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্ণাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ