প্রযুক্তির দুনিয়ায় ভূমিকম্প, বিক্রি হয়ে যাচ্ছে ইনটেল ! কারা কিনছে জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : গোটা বিশ্বে জনপ্রিয়তায় খুব একটা পিছিয়ে নেই ইনটেল। একটা সময় সবচেয়ে বড় কোম্পানিগুলির মধ্যে অন্যতম ছিল মার্কিন এই প্রযুক্তি কোম্পানি। বলতে গেলে একটা সময় দাপিয়ে রাজত্ব করেছে ইনটেল। তবে বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে অবস্থা বদলেছে। খুব খারাপ অবস্থা এমন নয়। তবে কোম্পানির বিরাট অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছে। এবার এই ইনটেলকে কেনার প্রস্তাব দিয়েছে কোয়ালকম।

বিশ্বে মাইক্রোচিপ বাজারে প্রতাপশালী অবস্থানে রয়েছে ইনটেল। একটা সময়  পিসি মানেই ভাবা হতো ইনটেলের প্রসেসর, সে সময়ে নেহাতই ছোট খেলোয়াড় ছিল কোয়ালকম।সাধারণত মডেমের সঙ্গেই তাদের নাম উঠে আসত।কিন্তু ধীরে ধীরে দিন গেল বদলে। সেই ইনটেল’কেই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে এক সময়ের ছোট খেলোয়াড়।

চিপ জায়ান্ট কোয়ালকমের পক্ষ থেকে ইনটেলের সঙ্গে যোগাযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন এক সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইনটেলের জন্য এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আনেনি কোয়ালকম।’

দীর্ঘ সময় ধরে নড়বড়ে অবস্থানে রয়েছে ইনটেল। অনেক ব্যবসা এখনও লাভজনক পর্যায়ে থাকলেও কোম্পানিটির ১০০, ৬০ কোটি ডলার ক্ষতি হয়েছে। আর এর পর থেকেই নিজেদের কৌশল পরিবর্তন আনতে চলেছে কোম্পানিটি। এরই মধ্যে ১৫ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে ইনটেল। যে ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে কোম্পানিটি তাতে বেশি কর্মী রাখা সম্ভব হচ্ছে না। তাই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইনটেল কতৃপক্ষ।

সম্প্রতি দুই প্রজন্মের বিভিন্ন ফ্ল্যাগশিপ চিপে ক্র্যাশ দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে এগুলোকে, যার ফলে পিসি গেইমারদেরও আস্থা হারিয়েছে ইনটেলের উপর থেকে। এছাড়াও বিভিন্ন এআই সার্ভারের জন্য চিপ উৎপাদনের ক্ষেত্রে এনভিডিয়া যেভাবে আধিপত্য বিস্তার করে চলেছে ঠিক সেভাবে এখনও বড় খেলোয়াড় হয়ে উঠতে পারেনি কোম্পানিটি(ইনটেল)। এমতাবস্থায় কোয়ালকম কিনে নিতে পারে ইনটেলকে এমনই জল্পনা উঠে আসছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোয়ালকমের পক্ষ থেকে কিছু বলা হয় নি।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং