কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ডুয়ার্স, বিদ্যুৎহীন একাধিক  এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র কয়েক মিনিটের ঝড় । তাতেই চোখের নিমেষে লণ্ডভণ্ড হয়ে গেল গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে ডুয়ার্স চালসা এলাকায়। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। উগড়ে পড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। তাতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশ কয়েকটি  এলাকা। স্থানীয় সূত্রে খবর, এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে   মেটেলি বাজার। তবে আচমকাই এই ঝড়ের জেরে বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ঝড়ের জেরে বাড়ির টিনের ছাদ উড়ে গেছে। ঘরের ছাদ উড়ে গিয়ে জলমগ্ন হয়ে গিয়েছে সম্পূর্ণ ঘর। বাগানের ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান পঞ্চায়েত সদস্যা অঞ্জু চৌধুরী। সেখানে গিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে সাধ্যমতো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে স্বস্তির  বিষয় এই ঘটনায় কোন প্রাণহানি বা আহত হননি ।

উল্লেখ্য, কয়েকমাস আগে এমনই কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ময়নাগুড়ি। প্রচুর বড় বড় গাছ উপড়ে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হল ময়নাগুড়ি পৌরসভা এলাকায় । আহত হয়েছিলেন প্রায় ৮ জন। আর এই ঘটনার রেশ কাটতে  না কাটতেই জলপাইগুড়ির ডুয়ার্স চালসা এলাকায় ঘটল একই ঘটনা।

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮