Adya Stotram : কলিযুগে এই স্তোত্র পাঠে ব্যক্তির সকল বাধা-বিঘ্ন দূর হয়

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : সকল দেবদেবীকুলের আদি জননী হলেন আদ্যাশক্তি। তিনি আদিমাতা, তিনিই মহামায়া, তিনিই পরমাপ্রকৃতি দুর্গা , তিনিই কালী। তিনিই সকল শক্তির আধার। দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী তিনি। তাই তিনিও মহেশ্বরের মত আদি ও অনন্ত। তিনি একাধারে শাক্ত ও বৈষ্ণব উভয়েরই পরমেশ্বরী। জানা যায়, হিন্দু শাস্ত্রের অনন্য একটা মতবাদ হলো তন্ত্র। কথিত আছে, তন্ত্র মতবাদে তিনটি পথ আছে, যথা — দক্ষিণমার্গ, মধ্যমমার্গ ও বামমার্গ। দক্ষিণমার্গ বা দক্ষিণাচারের কিছু তন্ত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য হলো ব্রহ্মযামল তন্ত্র, যা মূলতঃ বৈষ্ণব মতবাদের অন্তর্গত।

পুরাণ মতে এই ব্রহ্মযামল তন্ত্রে একদা প্রজাপতি ব্রহ্মা ও মুনিবর নারদের কথাবার্তার মধ্যে দেবী আদ্যাশক্তির বর্ণনা ফুটে উঠেছিল। এই ব্রহ্মনারদ সংবাদ অন্তর্গত দেবীর এই বর্ণনাই “আদ্যাস্তোত্র” নামে প্রসিদ্ধ। এই স্তোত্রকে কেউ কেউ আবার “আদ্যাস্তব”ও বলে থাকেন। জানা যায়, এই স্তোত্র দেবীর খুব প্রিয়। এই স্তোত্র পাঠ করলে সেই ব্যক্তির ওপর প্রসন্ন হন দেবী আদ্যাশক্তি। প্রচলিত আছে প্রতিদিন যদি আদ্যাস্তোত্র পাঠ করলে জীবনের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণ সম্ভব ৷ এই স্তোত্র পাঠের ফলে ব্যাক্তি নিত্য জয়ী হয় এবং আদ্যাশক্তির পাশাপাশি সব দেবদেবীই সন্তুষ্ট হন।

 আদ্যাস্তোত্র পাঠের ফলাফল :

  • প্রাণ খুলে এই স্ত্রোত্র উচ্চারণের ফলে আপনার গৃহ শুদ্ধ হয়, ফলে বাস্তু সমস্যা নষ্ট হয়। ফলে গৃহের অশুভ ভাব দূর হয়।
  • প্রত্যহ এই স্তোত্র পাঠের ফলে রোগমুক্তি ঘটে।
  • গর্ভবতী মেয়েরা এই স্ত্রোত্র পাঠের বা শ্রবণের ফলে সুসন্তান লাভ করেন।
  • এই স্ত্রোত্র পাঠের মাধ্যমে শত্রু বিনাশ ঘটে।
  • এই স্ত্রোত্র পাঠের ফলে কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়।
  • এই স্ত্রোত্র পাঠের মাধ্যমে ব্যাবসার শ্রীবৃদ্ধি ঘটে।
  • এই স্ত্রোত্র পাঠের ফলে সকল দেবদেবী গণকে নিজের পূজা উৎসর্গ করা যায়।
  • এই স্ত্রোত্র পাঠের ফলে গৃহে বা ব্যাবসায় লক্ষ্মীর আগমন ঘটে।
  • এই স্ত্রোত্র পাঠের মাধ্যমে সকল বাধাবিঘ্ন দূর হয়।
  • এই স্ত্রোত্র পাঠের সময় পাঁচমুখী রুদ্রাক্ষের ১০৮টির মালা গলায় ধারণ করে পাঠ করলে ভালো ফল লাভ হয়।

 নিচে স্তোত্রটি উদ্ধৃত করা হল :

 আদ্যা স্তোত্রম

 ওঁ নমঃ আদ্যায়ৈ

 

শৃণু বৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রম্ মহাফলম

যঃ পঠেৎ সততং ভক্ত্যা স এব বিষ্ণুবল্লভঃ।।

মৃত্যুর্ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌযুগে

অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি।।

দ্বৌ মাসৌ বন্ধনামুক্তিঃ বিপ্র বক্ত্রাৎ শ্রুতং যদি

মৃতবৎসা জীববৎসা ষন্মাসং শ্রবণং যদি।।

নৌকায়াং সঙ্কটে যুদ্ধে পঠনাজ্জয় মাপ্নুয়াৎ

লিখিত্বা স্থাপয়েৎ গেহে নাগ্নিচৌরভয়ং ক্কচিৎ।।

রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্নাঃ সর্ব্বদেবতাঃ

ওঁ হ্রীং ব্রহ্মাণী ব্রহ্মলোকে চ বৈকুন্ঠে সর্ব্বমঙ্গলা।।

ইন্দ্রাণী অমরাবত্যাম্বিকা বরুণালয়ে

যমালয়ে কালরূপা কুবেরভবনে শুভা।।

মহানন্দাগ্নি কোণে চ বায়ব্যাং মৃগবাহিনী

নৈঋত্যাং রক্তদন্তা চ ঐশানাং শূলধারিণী।।

পাতালে বৈষ্ণবীরূপা সিংহলে দেবমোহিনী

সুরসা চ মণিদ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা।।

রামেশ্বরী সেতুবন্ধে বিমলা পুরুষোত্তমে

বিরজা ওড্রোদেশে চ কামাখ্যা নীলপর্ব্বতে।।

কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী

বারাণস্যামন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী।।

কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা

দ্বারকায়াং মহামায়াং মথুরায়াং মাহেশ্বরী।।

ক্ষুধা ত্বং সর্ব্বভূতানাং বেলা ত্বং সাগরস্য চ

নবমী কৃষ্ণপক্ষস্য শুক্লস্যৈকাদশী পরা।।

দক্ষস্য দুহিতা দেবী দক্ষযজ্ঞবিনাশিনী

রামস্য জানকী ত্বং হি রাবণধ্বসং কারিণী।।

চন্ডমুন্ডবধে দেবী রক্তবীজবিনাশিনী

নিশুম্ভশুম্ভমণনী মধুকৈটভঘাতিনী।।

বিষ্ণুভক্তিপ্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা

আদ্যাস্তবমিমং পুণ্যং যঃ পঠেৎ সততং নরঃ।।

সর্ব্বজ্বরভয়ং ন স্যাৎ সর্ব্বব্যাধিবিনাশনম্

কোটীতীর্থফলং তস্য লভতে নাত্র সংশয়ঃ।।

জয়া মে চাগ্রতঃ পাতু বিজয়া পাতু পৃষ্ঠতঃ

নারায়ণী শীর্ষদেশে সর্ব্বাঙ্গে সিংহবাহিনী।।

শিবদূতী উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী

বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা।।

চক্রিণী জয়দাত্রী চ রণমত্তা রণপ্রিয়া

দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী।।

নারসিংহী চ বারাহী সিদ্ধিধাত্রী সুখপ্রদা

ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী।।

 

ব্রহ্মযামলে ব্রহ্মনারদসংবাদে আদ্যাস্তোত্রম্ সম্পূর্ণম্

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক