CBI Biased: মমতার পথে হেঁটে CBIকে দেওয়া অনুমতি প্রত্যাহার কর্নাটকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI)  বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ তুলে মাইশুর নগরোন্নয়ন কর্তৃপক্ষের জমি কেলেঙ্কারির তদন্তের অনুমতি প্রত্যাহার করল কর্নাটক সরকার। আজ বৃহস্পতিবার রাজ্যের আইনমন্ত্রী HK পাতিল সিবিআইয়েরর অনুমতি প্রত্যাহারের কথা ঘোষণা করে বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার CBI-কে ভুল পথে পরিচালনা করছে। তাই রাজ্য ও MUDA-র সমস্ত জমি কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া তদন্ত অনুমতি খারিজ করা হয়েছে।’

গত বুধবার মাইসুরু নগরোন্নয়ন কর্তৃপক্ষের জমি কেলেঙ্কারিতে নিম্ন আদালতের নির্দেশে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে পুলিশি মামলা দায়ের করা হয়েছে। পরে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দেন। রাজ্যপালের সিদ্ধান্তকে খারিজ করে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। যদিও তাঁর আর্জি খারিজ হয়ে যায়। মুডা দুর্নীতিকে নাম জড়ানো প্রসঙ্গে কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘যে কোনও তদন্তের মুখোমুখি হতে তাঁর কোনও সমস্যা নেই। তিনি সব কিছুর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।’

কিন্তু এদিন কর্নাটকের আইনমন্ত্রী বলেন, ‘ আমরা রাজ্যের সমস্ত  CBI  তদন্তের অনুমতি প্রত্যাহার করছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করার জন্য উদ্বেগ প্রকাশ করছি। তারা পক্ষপাতদুষ্ট, তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। শুধু মাত্র মুডা (MUDA)- র জন্য নয়, অন্যান্য একাধিক মামলায়  CBI  কোনও চার্জশিট পেশ করে না। আমাদের পাঠানো বহু মামলা খারিজ করে দেয় তারা।’

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানের কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল